# ছলনা

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-02-20T11:43:26+00:00
- Updated: 2020-02-20T11:45:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be/

---

বুকের মাঝে সুখ অসুখে  
তোমার বসবাস।  
বিনা কাজে বইলো বেলা,  
সাড়ে সর্বনাশ।

ঠোঁটে ঠোঁট চেপে ধরে,  
কথা চলে কি?  
এই যুগের প্রেম পিরীতি  
পুরাটাই ফাঁকি।

এক হাত বাড়াও তুমি,  
আরেকটি রাখো খুলে।  
সবই আমি বুঝতে পারি,  
দেখি দু’চোখ মেলে।

কত আর লুকাবে তুমি,  
তোমার ছলনা।  
প্রেম তো নয় ,সময় কাটানো,  
বুঝিগো ললনা।

আমিও এখন সময় করে,  
হাতটা ধরি ঠিকই!  
অন্য হাতটা অন্য কারো পানে  
ঠিকই বাড়িয়ে  রাখি!

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be/#comments
