# ছন্দহীন অ-কবিতা

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-08-11T12:07:36+00:00
- Updated: 2020-06-04T17:41:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%85-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

আমাদের ভাবনারা মিলে যায়  
মিলে যায়, না বলা কথার অক্ষরেরা,  
অনুভবের উপলব্ধিরা মিলেমিশে  
বলে দেয়,  
মিলেছিলো আমাদের মন..

আমি তোমার প্রেমে পরিনি  
প্রেম করতে পারোনি তুমিও,  
ভালোবাসা তবুও এসেছিলো  
বজ্রপাতের মত অনাকাঙ্ক্ষিত সময়ে।

ব্রেকিং নিউজের শিরোনাম হবে বলে  
খবরের দপ্তরী লুকিয়েছে  
আমাদের অনাহূত মিলন বার্তা,  
সংবাদ পত্রে সব ছাপা হতে নেই।

ঝাপসা দৃষ্টির বাঁক অতিক্রম করে  
ভালোবাসারা ঝরে পরছে অঝোর ধারায়,  
অপেক্ষার প্রহর চাপা পরেছে  
উপেক্ষার পাথরে,  
মিলেছে আজ অভিমানেরা  
ছন্দহীন অ-কবিতায়..

---

Comments: 37 — https://sonelablog.com/%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%85-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
