# চড়ুইভাতি

- Author: [মুহম্মদ মাসুদ](https://sonelablog.com/author/masud95/)
- Published: 2020-03-19T11:46:15+00:00
- Updated: 2020-03-19T11:46:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%9c%e0%a7%81%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf/

---

 

তোমার প্রিয়ভাষি বহু কথার জালে ।

তোমার আঁকা লাল নীল হলুদের গাংচিলে ।

তোমার হাঁটা মেঠো পথ ধান সিঁড়ির পারে ।

তোমার দেখা সূর্য অস্ত মেঘমালার পারে ।

 

প্রিয় বাংলা ,

প্রিয় শস্য শ্যামল মাঠ ভরা ধান খেতের মেলা।

প্রিয় যমুনা মেঘনা পধ্মা বাহারি তরীর খেলা ।

প্রিয় বাউল ময়না টিয়ে চড়ুই পাখির আসর ।

প্রিয় রাখাল বাঁশি মাঝি মল্লার জেলের জালে বাসর।

 

কুলোয় বাতাসের ধান ছরানো গ্রামীণ বধূর ঘোমটায় ঢাকা মুখ ।

ঢেকির তালে পিঠার শব্দ খেজুর রসের সুখ ।

গোল্লাছুট আর চড়ুইভাতি হইচই নাচের কোলাহল ।

ছোট পিচ্ছির দুষ্টুমি খুনসুটির এলোমেলো সোরগোল ।

 

প্রিয় বাংলা ,

প্রিয় ঝিঁঝি পোকা দোয়েল পাখি সুপ্রভাতে মোরগের ডাক ।

প্রিয় শ্যাওলা জল নদীর পাড় কুহু কুহু পাখির বাক ।

প্রিয় হাসনাহেনা কাশফুল আর মেহেদি পাতার ঘ্রান ।

প্রিয় জোৎস্না অমাবস্যার শিহরণ জুড়োয় দেহ প্রান ।

 

লেইছ ফিতা পান সুপারি হাওয়াই মিঠার গল্প ।

বুড়ো বুড়ি নাতি নাতনি অফুরন্ত ভূতের অল্প গল্প ।

গৃহ কর্তার আদর মাখামাখি চোখ রাঙানো শাসন ।

এলোমেলো হরেক রকমের মাটির তৈরি বাসন ।

 

প্রিয় বাংলা ,

প্রিয় ডাংগুলি ঘুড়ি ঝুড়ি ভাতের চাউলের কাঠা ।

প্রিয় মাছ তেলাকুচের পাতা আর হলুদ মরিচের পাটা ।

প্রিয় খই চিরা শুঁটকি ভর্তা টাকি মাছের ঝোল ।

প্রিয় দুধের সর,চুকা মাঠা আর ঘোল ।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%9c%e0%a7%81%e0%a6%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf/#comments
