# চোর

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-12-28T08:01:34+00:00
- Updated: 2019-12-28T08:01:34+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0-2/

---

রাতটা যখন গভীর হলো  
আঁধার হলো ঘোর,  
অমনি নিধন গরীব মিঞার  
ঢুকলো ঘরে চোর!

সজাগ ছিল নিধন ঘরে  
চোর ঢুকেছে বুঝে;  
বললো আমি দিনের আলোয়  
পাইনা কিছু খুঁজে  
তুমি এলে আঁধার রাতে কি পাবে ভাই ঘরে?  
না হয় প্রদীপ জ্বালিয়ে তুমি  
দেখো ভাল করে!

গরীবের এই কোমল কথায় লজ্জা পেয়ে চোর,  
যেতে যেতে বললো কোথায় আনলো কপাল মোর।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0-2/#comments
