# চোর কাকু

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2016-11-25T06:12:40+00:00
- Updated: 2016-11-25T06:12:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%81/

---

ও চোর কাকু,তুমি চুরি কর?  
দিনের বেলায় মাছি মার?  
ঘুমে ঘুমে কাটে বেলা,  
দিন ফুরোলেই তোমার খেলা।  
.  
গায়ে বুঝি তেল মাখ?  
কেমনে বাপু রাত জাগো?  
মুখে আবার রং মাখ,  
গদিতে বসে সং সাজ।  
.  
চুরি করে হাঁটে বেচ  
পয়সাকড়ি জমিয়েছ?  
তোমার ঘরতো ফাঁকা দেখি  
চুরি করে পাও তবে কি?

তোমার মায়ের বড় গলা  
এতো দেখি মহাজ্বালা।  
চোরে চোরে মাসতুতো ভাই,  
গেরস্থের গোলা কর সাফাই?  
.  
রাত্রি এলে তোমার খেলা  
ধরা পরলে বোঝ ঠেলা!  
ও চোর কাকু,তুমি মিথ্যে বল?  
চোখ রাঙিয়ে শাসিয়ে চল?  
.  
ভয়ে কেউ খোলেনা মুখ,  
আড়ালে সবাই ছেটায় থুক।  
কাকু, তুমি ভাল হবে?  
মা বলেছে লজেন্স দেবে।  
.  
লেখা: নীরা সাদীয়া  
১.১১.১৬

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%95%e0%a7%81/#comments
