# চোতের দুপুরে

Author: বোরহানুল ইসলাম লিটন
Published: 2021-04-06
Category: ছড়া
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87/

ক্ষণ যেতো মোর চোতের খোঁজে  
দিন বা শেষে মাস,  
বুঝবে কি তা কিশোর বিনে  
দুষ্টুমির সেই আশ!

বাপ মা কখন ভর দুপুরে  
একটু দিবে ঘুম,  
এই তো চাওয়া আম চোরাদের  
রোজ দিতো যা চুম।

নাই বা বলি ঘুড়ির কথা  
গোল্লাছুটের দৌড়,  
গাল শুনে রোজ খেলছি তবু  
ধুমসে পুলিশ চোর।

চুপটি খেলা চড়ুইভাতি  
কিংবা শাখে গান,  
যায় কি ভুলা সখ্য সুখের  
মান বা অভিমান!

অব্দ শেষে ঠিক দোরে ফের  
আসছে চোতের দিন,  
নেই শুধু সেই ব্যাকুল সুরের  
হৃদ গহীনের বীন।

ছবি: সোনেলা গ্যালারী থেকে।
