# চোখ

Author: আদিব আদ্‌নান
Published: 2013-06-25
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/

চোখের খোঁজে চোখ পেতেছি , একটি দীঘল কালো চোখ । যে স্বপ্ন স্বপ্নচোখের সাঁকো বেয়ে ছুঁয়ে যায়  
পূর্বের-পশ্চিম দক্ষিন-উত্তর ভুত–ভবিষ্যৎ থেকে বর্তমান পর্যন্ত , সব সব ।  
যে চোখ দিয়ে তাকালে আমি আমাকেই দেখব নিয়ত ।

অব্যর্থ নিয়তি , আগুনে ফেরা হবে না জানি , ধীরতায় অপেক্ষা তবুও । বুক পকেটে একতাল কয়লা এঁটে  
আমিও অমর হব মৃতের স্বাদ বুকে চেপে ।
