# চোখ

- Author: [সামশুল মাওলা হৃদয়](https://sonelablog.com/author/shamsul/)
- Published: 2020-11-20T14:43:12+00:00
- Updated: 2020-11-20T17:01:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-4/

---

মহিমা তোমার চোখ দুটি যেনো চোখ নয়

চোখ দুটি যেনো সুখ তারা।

চোখের পলকো দেখে হয়ে গেছি দিশেহারা ;

ভ্রু দুটি কাজলের কালিতে ঢাকা

মন কেড়ে নিয়ে

আমাকে করলে দিশেহারা।

আঁখির কৃষ্ণ পত্র তোমার

অভ্রে কাজল মেঘের যেন দ্বার ;

নহে ছোট নহে ডাগর

চোখের দৃষ্টি যেন সুখ গহবর।

দেখিয়ে ফেরাতে পারিনি

মোর চোখের দৃষ্টি ;

তোমার চোখ যেনো চোখ নয়

বড় মায়াবী চমৎকার।

ঐ চোখ লুকিয়ে এতই যাতনা

ছিলনা মোর কল্পনা ;

কাজলের কালিতে ডাকা চোখ দুটি

কেড়ে নিয়েছে মোর সবি।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-4/#comments
