# চোখ

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-05-29T03:09:49+00:00
- Updated: 2019-05-29T03:09:49+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-3/

---

হঠাৎ ভাসমান কচুরীপানার  মতো

দেহবিহীন চোখ তাকায় স্থির পলকে

হরিণীর চোখ বললে উপমায় কমতি হবে;

তাই বলি- উন্মাদ প্রেমিকের তাড়া খাওয়া

মেঘ বালিকা এক জোড়া আহত চোখ।

চোখের ব্যাখ্যা হয়- শুধু আমার মতো

প্রেমিকের পরিচর্যাহীন চোখে মুখ ডুবিয়ে,

আঁকা হয়নি-অসম্পন্ন রয়ে গেছে

কালের গুহা থেকে আজ অব্দি খরা কাগজে।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-3/#comments
