# চোখ

- Author: [মোঃ মজিবর রহমান](https://sonelablog.com/author/tandra/)
- Published: 2018-08-12T07:19:25+00:00
- Updated: 2018-08-12T11:37:23+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-2/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2018/08/apee.jpg)](http://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-2/apee/)

চোখে চোখে দেখা  
কাছে ডাকা,  
ঠোঁটের ঐ মুস্কি হাসা  
মনে তোলে দাগা,  
হৃদয়ে তোলে ঝঞ্জা  
এই বুঝি নেই রক্ষা।

তাকাও না যে নয়নে  
বাকা বা আড় চোখে  
নিচু কিবা উচু নয়নে  
অন্তরে মোর ঝড় ওঠে  
ঐ নয়নে নজর পরলে।

জাদু আছে কি যে  
ঐ আখি পল্লবে  
মরি! মরি! আহা মরিরে  
ঐ চক্ষু খনিতে।

তোমার চোখের দহনে  
আমি জ্বলি অন্তর জ্বলে,  
যুগল চোখ অবিরাম চেয়ে  
দৃষ্টি দোলে শুধুই দোলে  
ঝরাপাতা ছড়ানো উঠানে ।

দৃষ্টি ক্লান্ত দিনহীনে  
তেপান্তর পেরিয়ে  
গোধুলী লগ্নে হাফিয়ে  
তোমার চক্ষুর মাঝে  
দিতাম ডুব অতল গহীনে।

অলস মনে ঐ চক্ষুতে  
নিই সুখ খুজে তোমাতে।

ছবি নেট দুনিয়ার।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-2/#comments
