# চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন — অসাধারণ ।।

- Author: [স্বপন দাস](https://sonelablog.com/author/swapan/)
- Published: 2013-09-03T20:29:22+00:00
- Updated: 2013-09-03T20:29:22+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ac/

---

আমিতো বুঝিনা ঠিক কবে বরষা কবে বসন্তদিন  
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন ।।  
খুঁজে খুঁজে মরি মিছে রাত না কি দিন  
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন ।।  
সবুজ ঘাসে ওকি ভোরের শিশির  
নাকি আলো– রজনীর আঁখিনীড় ।  
এসব যতই ভাবি ততো দিশাহীন  
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন ।।  
খেয়ালী বাতাস দেখে যায় রেখে যায়  
চেনা চেনা বাস  
আমারতো পথ নেই, পথের আমি  
কিছু মিছে পিছু ডাকে থমকে থামি ।  
ফিরে সেই চোখ দেখি, সে আশাও ক্ষীণ  
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন ।।

★★★ শ্রীকান্ত আচার্যা এর গাওয়া এ গানটি এত অসাধারণ লেগেছে যে লিরিকটা শেয়ার করবার লোভ সামলাতে পারলাম না ।।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ac/#comments
