# চোখে চোখের-নববর্ষ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-04-14T04:01:19+00:00
- Updated: 2019-04-16T09:33:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7/

---

 

স্বপ্নে-স্বপ্নে স্বপ্ন-দেখি সারারাত, ঘুম-নির্ঘুমে;  
খোয়াবে ভেসে আসে না কোন গোল-গোল জলজ্যান্ত চোখ-ছবি  
স্বপ্ন দেখি,  
সে-বার সেই-বার চিলে কোঠায় দেখেছিলাম জোড়া প্যাঁচা  
গোল-গোল চার-চোখ পলকহীনতার আলোক জ্বেলে  
নির্ঘুম বসে ছিল।

ওরা কখন ঘুমোয়!!  
কাজল টানা নিগূঢ় ছল-চোখ কোথায় লুকায় ঘুমের ঘোরে!  
এই বোশেখের সফেদ-ঝড়ে চিলে কোঠায়  
বিদ্যুতের চমক খেলে যায়,  
প্যাঁচা চোখ চেয়ে চেয়ে থাকে গা ঘেঁষাঘেঁষি করে;

ক্লান্তির মহারণে সূক্ষ্ম দুঃখ বোধে, ক্ষুব্ধ কলাবতী-আর্য-চোখ  
ঘুমিয়ে স্বপ্ন খোঁজে শরীরী-কালা-জ্বরে, শিশু উচ্ছলতায়  
এই নববর্ষের সকালে।

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7/#comments
