# চোখের বালি

Author: মোস্তাফিজুর খাঁন
Published: 2019-08-30
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf/

💝 চোখের বালি 💟  
– মোস্তাফিজুর খাঁন

এই ছদ্দবেশ যাবে মিশে,  
আর কখনো দাঁড়াবো না তোরই গা ঘেঁষে ।

রয়ে যাবে সেই কোলাহল আগের মত,  
থেকে যাবে সেই আগুনে পোড়া ক্ষত ।

থাকব তো আমিও, কিন্তু একটু দূরে !!  
রবে না কোনো ভালোবাসা সেই মধুর সুরে ।

চোখের পাতার কাজল হয়ে যাবে কালি,  
কত মধুর তোর ভালোবাসা হয়ে যাবে চোখের বালি ।”””
