# চৈত্রের খরোতাপে অবিরত পুড়ছে পৃথিবীর বুক

Author: সুরাইয়া পারভীন
Published: 2021-07-22
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%88%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%81/

চারিদিকে আজ বৈরী আবহাওয়া  
বইছে মন খারাপের দীর্ঘশ্বাস  
খাঁ খাঁ করা শূন্যতা আর শূন্যতা  
ভালো নেই কেউ ভালো নেই  
ভালো নেই গাছ পাতা আর ফুল  
ভ্রমরটাও আজ করছে না গুন গুন  
প্রজাপতিটাও আজ মেলছে না পাখনা  
ঘাসফড়িংটাও আজ রয়েছে নিশ্চুপ  
ঘাসফুল গুলোও আজ ফ্যাকাসে ধূসর বিবর্ণ  
শিশিরও আজ বসছে না দূর্বার গা’য়  
ভালো নেই কেউ ভালো নেই  
ভালো নেই আকাশ বাতাস আর মেঘ  
ভালো নেই মাঠ ঘাট আর পথ প্রান্তর  
ভালো নেই খাল বিল আর নদ-নদী  
ঝরা পাতার মতো ঝরে গেছে সমস্ত সুখ  
চৈত্রের খরোতাপে অবিরত পুড়ছে পৃথিবীর বুক  
ভালো নেই কেউ ভালো নেই…

ছবি-নেট
