# চেনা আমি

Author: সিকদার সাদ রহমান
Published: 2019-11-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

আমার খোলা আকাশে প্রতিদিন  
তোমার নামে বৃষ্টি হয়!  
কখনো আমি কাঁদি, কখনো আকাশ,  
দুজনেই ভিজি!

এক বৃষ্টিতে ধুয়ে যায় অন্য বৃষ্টি,  
আমার ভিজতেই ভালো লাগে।

এক বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে  
নিজেই প্রশ্ন করি, এ আকাশ কেনো এত বিশাল?  
কত সমুদ্র থেকে মহাসমুদ্র,  
কত দেশ মহাদেশ  
এই আকাশের ছায়ায় হারিয়ে যায়!

কিন্তু আমাকে সে ঠিক খুঁজে বের করে,  
তার এক ফোটা জল ঠি…ক এসে পরে  
আমার চোখ বরাবর!  
আমি চোখ বুজে থাকি,  
জোড়ে শ্বাস নিতে যাই, দম বন্ধ লাগে।

আমার কেনো এমন লাগে?  
আকাশের এক ফোটা দুঃখ  
যেনো আমার চোখেই থাকে!

আমিও মানুষ!  
আকাশ আমাকেও চিনে ফেলেছে!  
২০-১০-২০১৯
