# চুলকানি (সোনেলা ম্যাগাজিন ২০২২)

Author: হালিম নজরুল
Published: 2022-08-03
Category: ছড়া
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b2%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/

1.  খাউজানি, চুলকানি, এলার্জি মহারোগ,

কেউ কেউ নিজেরাই বাড়ায় এ দুর্ভোগ।

কারো কারো চুলকায় শীত কিবা গরমে,

কেউ কেউ চুলকায় গোপনে বা শরমে ।

অন্যের ভালো দেখে খাউজানি বাড়ে খুব,

তাই কেউ চুলকিয়ে আন্ধারে দেয় ডুব।

শয়তানী বুদ্ধিতে কেউ মাথা চুলকায়,

কারো কারো চুলকানি জিহ্বা ও ফুলকায়।

কারো কারো চুলকানি ব্রেন আর কলমে,

এইসব চুলকানি যায় নাকো মলমে।

কেউ কেউ সাদা গায়ে চুলকিয়ে ঘা করে,

কেউ কেউ চুলকায় চোখ বুজে হা করে।

কারো কারো চুলকানি বংশের ধারাতে,

শত ওষুধেও ওটা পারে না তো সারাতে।

এইসব খাউজানি-চুলকানি থামাতে

নর্দমায় চুবিয়ে মাথা হবে কামাতে।
