# চুম্বন ।

- Author: [সঞ্জয় কুমার](https://sonelablog.com/author/sanjoy-kumar/)
- Published: 2014-11-10T03:46:04+00:00
- Updated: 2014-11-10T03:46:04+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8-%e0%a5%a4/

---

![ব](http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSApbYxGWfV4HPeGOZaBFA5EIXUAOWa7uJDJ4djJZfuKtwceD-puQ)

চুম্বন

সম্প্রতি চুমু নিয়ে বেশ চিন্তা ভাবনা , চিৎকার আন্দোলন শোনা যাচ্ছে ।

প্রকাশ্যে চুমু কে আইনি বৈধতা দিতে হবে । প্রস্তাব মন্দ নয় , বিদেশে সৌজন্যবোধের উপলক্ষে একে অপরকে চুমু দেয় ।  
সন্তান কে পিতা মাতা , বা সন্তান পিতামাতাকে , ভাই বোন প্রকাশ্যে চুমু খেতে বা নিতে পারে এতে কারও সমস্যা নেই । কিন্তু যদি একজন স্বামী স্ত্রী কে বা প্রেমিক প্রেমিকাকে প্রকাশ্যে চুমু খায় তাহলেই যত সমস্যা ।

কোথায় যেন পড়েছিলাম বাংলাদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য হল , বিদেশে প্রকাশ্যে ইউরিন মাইনাস করলে জরিমানা আর বাংলাদেশে প্রকাশ্যে চুমু খেলে জরিমানা । এমনকি প্রকাশ্যে ঘুষ খাওয়া ও তেমন অপরাধের পর্যায়ে পড়ে না । কোথাও এটা আবার অলিখিত নিয়ম ।

ভালবাসলেই অপরাধ প্রেম করা অপরাধ । টাকার কুমির বুড়াভামের অল্পবয়সী মেয়ে বিয়ে করে তাঁকে সারাজীবন ধর্ষণ করা অপরাধ নয় । কিন্তু ঐ মেয়ে যদি পাশের বাড়ির ছেলের সাথে পালিয়ে চলে যায় ওটাই অপরাধ ঐ মেয়ে কুলভ্রষ্টা ।

দিনের বেলা যে মেয়েকে দেখলে বারবার থু থু আসে । রাতের অন্ধকারকারে সেই মেয়ের শরীরে উষ্ণতা খোঁজা ,  
এটাও অপরাধ নয় । বরং এক প্রকারের সেবা ।

যাক বাদদিন সে সব কথা ।

এবারে আসুন চুমুর স্বাথ্য উপকারীতা জেনে নিই

গবেষকদের মতে চুম্বন শরীরের জন্যও বেশ উপকারী। উদাহারণস্বরূপ ধরুন আপনি খুব মানসিক চাপে আছেন কোনো কিছু নিয়ে। এই সময়ে ভালোবাসার মানুষটির একটি চুম্বনেই আপনার মানসিক চাপ অনেকখানি কমে যাবে। নিয়মিত চুম্বনে মানুষের যৌবনও বৃদ্ধি পায়। আসুন জেনে নেই চুম্বনের শারীরিক উপকারিতাগুলো।

দুজন ব্যক্তি পরস্পরকে চুম্বনের সময়ে মুখের প্রায় ৩০টি পেশি ব্যবহৃত হয়। এতে রক্ত চলাচল বাড়ে এবং বয়সের কারণে সৃষ্ট মুখের বলিরেখা কমায়।

প্রায় ২ মিনিট ধরে চুম্বন করলে অন্তত ৬ ক্যালোরি ক্ষয় হয়।  
চুম্বনে মেটাবলিজম বৃদ্ধি পায়, তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চুম্বনের জুড়ি নেই।

চুমু খাওয়া দাঁতের জন্যও উপকারী। চুম্বনের সময় মুখের সালাইভা ফ্লো বাড়ে এবং এর ফলে দাঁত পরিষ্কার হয় ও ভালো থাকে।

যারা চুমু খেতে ভালোবাসেন এবং নিয়মিত চুমু খান তাদের ইনসোমনিয়ার সমস্যা হয় না। অন্যদের তুলনায় তারা মানসিক ভাবে স্থির প্রকৃতির হয়।

চুম্বনের ফলে দেহে অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি পায় যা দেহকে প্রশান্ত রাখতে সহায়তা করে।

গবেষণায় জানা গেছে যে অনেকেই যৌনতার চাইতে চুম্বনকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাদের মতে চুম্বনে বেশি ভালোবাসা প্রকাশ পায়।

গবেষকদের মতে যারা নিয়মিত চুম্বন করে জীবন সম্পর্কে তাদের ধারণা বেশ ইতিবাচক। এসব যুগল অন্যদের তুলনায় বেশি দীর্ঘ ও সুস্থ্ জীবন যাপন করে।

নিয়মিত চুম্বনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দাম্পত্য সম্পর্ক আরো মজবুত হয়।

নিয়মিয় চুম্বনকারী দম্পতিরা অন্যদের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী ও সুখী হয়।

চুম্বনের সময় শরীর সুখাঅনুভূতির হরমোন তৈরি করে। যার ফলে তারা অন্যদের থেকে বেশি প্রশান্তিতে থাকে এবং যে কোনো লক্ষ্য সহজেই অর্জন করতে পারে।

চুম্বন করলে মেজাজ ফুরফুরে থাকে। প্রতিদিন সকালে মাত্র ২ মিনিট চুম্বন করলে সারা দিন আপনার মন-মেজাজ উত্ফুল্ল থাকবে।

এবারে বলুন আপনি কোন পক্ষে ।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a8-%e0%a5%a4/#comments
