# চুমুটুকু রেখে

- Author: [খুরশীদা খুশী](https://sonelablog.com/author/khurshida-khushi/)
- Published: 2019-07-28T10:51:39+00:00
- Updated: 2019-07-28T10:51:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9f%e0%a7%81%e0%a6%95%e0%a7%81-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87/

---

কোন এক নাম না জানা হাঁটে আমার  
দুঃখগুলো বেচে দেবো পানির দামে-  
গধূলীর রঙকে উপেক্ষা করে কিনে নেব  
সন্ধ্যার একলা চড়ুই;যে পথ চিনে ফিরে আসে নীড়ে।

কোন এক ফাল্গুনী রাতে আমার  
কাঁন্নাগুলো বেচে দেবো আগুনের দামে –  
রোদে পোড়া ভাটফুল খোপায় গুজে পরে  
নেবো বকুলের পায়েল;যার সুবাস আদি থেকে অন্তে।

নিজেকে বিকিয়ে দেবো ভালবাসার চড়ামূল্যে,  
বিষন্ন নাগরিক শোকে ঝিঁঝিঁর গানকে মাড়িয়ে শুঁয়োপোকা হবো ; চুমুটুকু রেখে।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9f%e0%a7%81%e0%a6%95%e0%a7%81-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96%e0%a7%87/#comments
