# চির বসন্তের বাগানে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-29T11:46:43+00:00
- Updated: 2020-02-29T14:28:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/

---

 

স্বপ্নের কল্পনা নাকি কল্পনার স্বপ্ন,  
জীবনের মানে কী? জীবনকে দেখে/বুঝে নেয়ার জন্য  
কতটুকু মাপজোক নেয়ে যায়/দরকার!হতে পারে স্বপ্নের স্বপ্ন-বিশ্রামটুকু  
দেখে নেয়া, কোথাও টাল খেয়ে গেল কী না!গল-গল করে  
উগড়ে দেয়া ধুয়ো-চিমনিটার দৈর্ঘ্য-প্রস্থ-জ্যা ঠিক-ঠাক আছে, কী নেই!

অন্য ভাবে বললে,  
জীবন তো একটাই, হাঁস-ফাঁস কান্না-হাসি ফেঁসে-যাওয়া ফাঁদে-পড়া,  
দেয়াল-চাপে বেঁচে যাওয়া, তাই বলে এক হাত দেখে নেয়া!  
প্ররোচনার ডাকে বেঁকে বসা!কূটপ্রশ্নের জ্যাভেলিন ছুড়ে দেয়া!  
কী আর হবে তাতে! ছাতা-মাতা!

কুমিরের বিলাসী-হিংস্রতার ডাকে গা-এলিয়ে নত জানু হতে হতে  
লুডু খেলে খেলে হেরে গিয়ে ডুবে গেলে কে আর কী-ভাবে এগুবে!  
জীবনকে বুঝে নিতে হবে জীবনের-বুকে শক্ত পায়ে দাঁড়িয়ে।

স্বপ্ন-দেখা প্রতিজ্ঞা গুলো ভালোবাসা পেলে বাঁচবে,  
শিমুলের চির-বসন্ত-বাগান জীবনের কোলে, ঠিক এঁটে যাবে।

নোটঃ কে লিখেছে বলুন তো! [কবি থেকে ব্লগার](https://sonelablog.com/author/nasir-sarwar/) আপনি?  
[তবে এই গানটি কিন্তু আপনি লেখেন-নি!](https://www.youtube.com/watch?v=kbYbvDK-HlY)

ছবি……নিজ

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/#comments
