# চিরকুট

Author: হালিমা আক্তার
Published: 2022-01-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%95%e0%a7%81%e0%a6%9f/

একটি চিরকুট

কয়েকটি শব্দের মালা গাঁথা।

চিঠির ভাঁজে জমে থাকা

ফাল্গুনী হাওয়া

ওই দুটি চোখে

যদি নামায় বর্ষা,

বুঝে নিও

গল্পটা হয়নি শেষ

আরও কিছু আছে বাকি

জানা হয়নি আজও যা।
