# চিবুক-তিল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-03-25T15:59:07+00:00
- Updated: 2017-03-25T15:59:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b2/

---

রাত্রির রক্তরাঙা চিবুকে (অক্ষরেখা-বরাবর)  
অসমান্য ঝকঝকে জীবন্ত মায়াতিলচিহ্ন দেখে  
বিস্ময়বিস্ফার চোখে, ঘোর লাগে-নি;  
হৃদ-অন্তস্থল বিপুল-বিশালতায় ধড়ফড় করে-নি,  
খুন-হয়ে-যাওয়া বিচূর্ণ হৃদয়ের উচ্ছসিত জলস্রোত!!  
উহ্‌, তা-ও-না;  
বোখারা-সমরখন্দ দিয়ে দেব!!  
এমন ভাবনা-ও ভাবি-নি (নেই-ও-তা);  
তিলোত্তমা!! নাহ্‌,  
তা-ও-তো মনে হয়-নি।

তিলটি ক্রমাগত গড়াতে গড়াতে  
ঢেকে গেল সারা-মুখ সারা-শরীর,  
অরণ্যস্নাত প্রত্যুষ কুয়াশার আদ্রতায়  
হৃদয়ের দীপাবলীতে, জড়ালাম কালো-চাদরে  
অনন্ত জ্যোৎস্নার সরোবরে;

 

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b2/#comments
