# চিন্তা রোগ

- Author: [নিরব সাগর](https://sonelablog.com/author/nirob-sagor/)
- Published: 2020-12-20T13:19:36+00:00
- Updated: 2020-12-22T20:02:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97/

---

 

 

কন্যাদায়গ্রস্ত পিতার মত

 অসংখ্য চিন্তা মাথায় চেপে

বসেছে,দুরারোগ্য ব্যাধির মতো

বাসা বেধেছে। মস্তিষ্কটা হয়ে পড়েছে

চিন্তার [আঁতুড়ঘর](http://facebook.com/nirobsagorpage)।

বিষণ্নতা আর ব্যর্থতা গুলো,

কাঠ পোকার মত খেয়ে ফেলছে আমার ভেতর, আমার বাহির;

 আমার ভাবনার যা কিছু।

 ভঙ্গুর করে ফেলেছে আমার দেহ।

এখন কেবলই দেখতে আমি, ভিতরে অনেকটা শূন্য, এক দম [শূন্য](http://facebook.com/nirobsagor)।

ঘুণে ধরা দেহটাতে আর কি

বাকি থাকে ঠিকে থাকার মতো।

মনটা তো মরে গেছে

অনেক আগেই, প্রাণ পাখিটা ও

কেবল পালাই পালাই করছে ।

গোত্তা খাওয়া  ঘুড়ির মতো

ঘুরছে আর উড়ছে। কখন যে

 নাটাই থেকে ছিঁড়ে যায় ।

একটা দেহের ভিতর

গাদাগাদি করে আর কতদিন,

কতজন থাকা যায়।

এই যে সুখ দুঃখ হাসি কান্না,

ব্যর্থতা বিষণ্নতা আনন্দ বেদনা।

সবাই পাশাপাশি থাকলেও

কেউ কারো বন্ধু নয়,

একজন অপরজনের বিপরীত।

তাই তো সবাই এখন একটু

ছুটি চায়, একা [থাকতে চায়।](http://facebook.com/nirobsagor)

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97/#comments
