# চিনবে তো আমায়?

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2021-05-28T05:41:21+00:00
- Updated: 2021-06-01T09:12:12+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f/

---

 

চিনবে তো আমায়,  
২৫ বছর পর ?

চারটে চোখের ঝাপসা চাহনী  
মিনিট নীরবতা :  
নামবে কি শ্রাবণ ?  
বুকে কি বাড়বে ব্যথা ?

সময় বলে, হয়তো কোন  
এক বৃদ্ধাশ্রমে দেখা হবে।  
চামড়ায় অজস্র ভাঁজ  
কালোচুল সাদা কাশফুল।  
ঠোঁটের বাঁকা হাসিটা মনে থাকবে ?  
হয়তো শতেক তালি দেয়া শাড়িটা,  
চোখে পাতার কম্পন  
কিংবা নখের দুর্ভিক্ষ দেখে ;  
চিনবে তো আমায় ?

…………………………………

আমি ?  
আমি তো চিনবোই !  
নীল আকাশ কেউ ভুলে ?  
শুধু নতুন করে সাজিয়ে নেয়।

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f/#comments
