# চিঠি

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2019-07-26T15:32:57+00:00
- Updated: 2019-07-26T15:32:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-2/

---

অনেকদিন পর ডাকপিওনের ডাকাডাকি  
চিঠি এসেছে———চিঠি!  
ইমেইলের যুগে চিঠি!!

ঠিকানা পড়েই চিনলাম  
তোমার হাতের লিখা;  
আমি নিরেট স্পন্দনহীন  
ভুলে গেলাম আমার ব্যস্ততা।

কালের সাক্ষী জমিদার বাড়ি  
লোহার কপাট–স্মৃতিকে নাড়িয়ে দিলো।  
ঐ দূরের মেঠোপথ রেললাইন  
এখন হাটুরের চলার শব্দে প্রকম্পিত  
বদলে যাওয়া স্মৃতিগুলো  
কষ্ট নামক অপদার্থ!!

চশমার গ্লাস মোটা হয়েছে  
পিয়ানোতে ধূলো জমেছে!!  
সময়ের কাছে হেরে গেলেও  
তোমাকে ভোলা কঠিন:  
তোমার ভালো থাকাটাই  
আমার পথচলার প্রেরণা!!

 

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-2/#comments
