# চিঠি

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2020-12-25
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-18/

ওগো প্রেয়সী

অকস্মাৎ জানতে ইচ্ছে করে

তুমি কেমন আছ।

আমি জানি তুমি দেবে না

আমার এই চিঠির উত্তর

তবুও তোমাকেই লিখছি

জানতে ইচ্ছে বড়

তোমার দোরের কাছে রক্তিম জবা গাছে

নতুন ফুল আদৌও ফোটে

জানালার পাশে ভোরের শিশিরে

আদৌও কি পাখি গায়

তোমার পোষা বিড়াল আদৌও

কি মিউ মিউ করে

সত্যি জানতে বড় ইচ্ছে করে।

তোমার পড়ার টেবিলের পাশের স্রোতস্বিনীটা

কি সেই আগের মতোন বইছে

তুমি কি আদৌও শরতের ফুল দেখে

মনের অভিলাষে হাসো

জানতে বড় ইচ্ছে করে।

আমার এ্যালবামের পাশে তোমার সেই ছবিটা

আদৌও আছে

তোমার এ্যালবামের পাশে আমার

সেই ছবিটা আছে কিনা জানতে বড় ইচ্ছে করে

নাকি অভিমানে তা নষ্ট করছো।

আজও কি তুমি আমার কথা ভাবো

নাকি পার্কের দিনের মতোন আজও প্রহর গুনছো

জানতে বড় ইচ্ছে করে ওগো প্রেয়সী

জানতে বড় ইচ্ছে করে।

তুমি কি আদৌও আমায় বল

লোফার , ইস্টুপিট, দুষ্ট

সত্যি ওগো প্রেয়সী

আমার আজ জানতে বড় ইচ্ছে করে।

তুমি কি রাগ অভিমান হলো

গগনে তাকিয়ে দেখ অজস্র তাঁরার মেলা

জানতে বড় ইচ্ছে করে ওগো প্রেয়সী

জানতে বড় ইচ্ছে করে।

কেন তুমি ছেড়ে চলে আমায়

স্বার্থপরের মতোন

জানি না আসলে আমার কি অপরাধ

আমি তো তোমার কোনো চাওয়া পাওয়া

রাখিনি অপূর্ণ

তাহলে কেন তুমি এমন করলে আমার সাথে

নাকি তোমার মনের দোর আমার জন্য বন্ধ করে রেখেছে

আমি তো তোমায় বাংলা আনাচেকানাচে খুঁজেছি

ওগো প্রেয়সী তুমি কোথাও নেই

তুমি কোথায় আছ জানতে বড় ইচ্ছে

সত্যি জানতে বড় ইচ্ছে করে

বল না বল

ওগো প্রেয়সী তুমি কোথায় আছো।

বুকে গিরি সমতুল ব্যাথা নিয়ে আজও

আছি বেঁচে শুধু তোমার অপেক্ষায়

কখনো আসবে তুমি

কখনো আসবে তুমি

কখনো আসবে

সেই অপেক্ষায়।

রচনাকালঃ

৩০/১০/২০২০
