# চিঠি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-07-17T20:27:13+00:00
- Updated: 2020-07-17T20:27:13+00:00
- Category: [চিঠি](https://sonelablog.com/category/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-15/

---

নবীণা

মানুষ খুব  রুচিবান,  আত্মকেন্দ্রিক । নিজেকেই  নিজের মতো উপস্থাপন  করে । অন্যের  মত বা মতাদর্শ ,  রুচি ,  পছন্দ ,  অপছন্দ  বিবেচনা  করে  না ।  এখানেই মানুষের  মাঝে  মানুষের  অমিল ।

তুমি যখন আনন্দের   জোয়ারে  ভাসো,  আমি তখন বিষণ্ণতায় ভুগি । আমি যখন আলো খুজি,  তুমি তখন অন্ধকারে  তলিয়ে যাও।   মেরু  একত্রিকরণ সূত্রটা  চর্চার অভাব আমাদের । কিন্তু এই অভাবের চর্চাটা করে যাই আমরা সারা জীবন, ।  তাই সংসারে ,  সমাজে,  জাতিতে,  রাষ্টে এতো বিবেদ,  বিচ্ছেদ ।

আজ আকাশটা অনেক পরিষ্কার ।  তুলোর মতো মেঘ ছড়িয়ে আছে সারা আকাশ।  ফাঁকে  ফাঁকে  দু একটা তারার আলো ঝিলমিল করছে। এমন নিবিড় রাতে তোমাকে প্রথমেই নীতিবাক্য লিখতে বসলাম ।  আমার নিঃসঙ্গতায় তুমি বড়ই স্বপ্নময় । একাকীত্বের পরম দোসর । ভাল লাগা আর ভালবাসার অন্তীম প্রাপ্তি ।  কল্পনায় তোমার উপস্থিতি আমাকে সুখের জোয়ারে  ভাসিয়ে  দেয় ।  হাজার জনমের উল্লাস জেগে উঠে অনুভুতির স্তরে স্তরে ।

তবুও অপূর্ণতায় ভুগি সর্বক্ষণ ।   কেননা, তোমার দৃষ্টিতে নিজেকে আবিষ্কার করিনি এখনো । চাওয়া পাওয়ার খতিয়ানে জের টানা হয়নি জীবনের রেওয়ামিলে ।

প্রান্তিক আর ঐচ্ছিক জীবনের ব্যবধান  খুঁজে ফিরি আজও ।

তুমি হয়ত ঘুমিয়েই আছো,  আর আমি জেগে আছি মেঘের  ফাঁকে  তারা গুনে গুনে ।

ভোরের আলো স্বপ্নময় হোক,  তোমার,  আমার,  সকলের।

আজ আর নয়,

ভাল থেকো, অহর্নিশি ।

নিবেদনে

তোমার সেকুল

রচনা কাল ঃ ১৮/০৭/২০২০

ঢাকা![](https://sonelablog.com/wp-content/uploads/2020/07/FB_IMG_1592754696820.jpg)

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-15/#comments
