# চিঠি

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2019-11-15T06:02:41+00:00
- Updated: 2019-11-15T06:02:41+00:00
- Category: [চিঠি](https://sonelablog.com/category/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-11/

---

> প্রিয় নবীণা 💗
>  বৈরী আবহাওয়ায় এক ঝাঁক বিষন্নতা আচ্ছন্ন করে আছে মনের চার পাশ। আকাশের বুকে দলে দলে ভেসে যাচ্ছে মেঘের শাবক । হেমন্তের প্রান্তে সোনা ঝরা বৃষ্টি বাড়িয়ে যায় শীতের তাপর ।
>  প্রতিকুল আবহাওয়ায় স্থবির জনজীবন। বারান্দা বেয়ে জানালার ফাঁকে মৃদু সমীরণ এসে উষ্ণতায় দখল নিয়েছে চার দেয়াল।
>  একাকীত্বের প্রহর, উষ্ণতায় শিতল, ভাবনায় জেগে উঠে এক ঝাঁক স্মৃতির পালক।
>  তখন আমার স্কুল জীবন, বর্ষার এক অপরাহ্নে, ক্লাস শেষে বাড়ি ফিরছিলাম । পথিমধ্যে বৃষ্টি নেমে এলো। বড়, মোটা আম গাছ দেখে তার ছায়ায় আশ্রয় নিলাম ।
>  বৃষ্টি ক্রমাগত বেড়েই চলছিল । আমার সর্বাঙ্গ ভিজে হিম হয়ে গিয়েছিলাম । থর থর করে মৃদু কাঁপছিলাম ও বটে ।
>  হঠাৎ বারো বছরের এক বালিকার মিষ্টি কন্ঠ শুনতে পেলাম । পিছন থেকে ডেকে আমায় একটা ছাতা বাড়িয়ে দিল, আমি নিলাম না । তারপর বলল ” ঘরে আসেন, এভাবে ভিজলে জ্বর আসবে “।
>  আমি তাও শুনলাম না । এক পা, দু পা করে হাঁটতে শুরু করে দিলাম, বাড়ির উদ্দ্যেশে ।
>  এর পর থেকে স্কুলে আসা যাওয়ার পথে দেখি, ঐ মেয়েটি আমার দিকে তাকিয়ে থাকে। আমি তাকে চিনি না, জানি না, তবুও তার চোখে চোখ পড়লে, সংগোপনে টান অনুভব করি ।
>  এর বছর ছয়েক পর, এক বর্ষণ মুখর দুপুরে, তোমার হাত ধরে বৃষ্টির রিম ঝিম শুনছিলাম, । বৃষ্টির রিম ঝিমের সাথে তাল মিলিয়ে তুমি আবৃতি করতে শুরু করলে ঃ
>  বাদল ঝরা মধ্য দুপুরে
>  তোমার হাত ধরে উষ্ণতায়’ ভিজে
>  বার বার হারিয়ে ফেলি যেন
>  আমি নিজেকে নিজে । ”
>  আবৃতি শেষে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে ছিলে, আমার উৎসুক চোখে।
>  তারপর ভেজা ঠোটের উষ্ণতায় কেঁপে কেঁপে বললে ” ছয় বছর আগে এই বৃষ্টিই তোমাকে ভালবাসতে শিখিয়েছিল। তুমি ছাতা নাওনি, ঘরের ভেতর আসোনি, সেই দিনের সেই কষ্ট আজো অনুভব করি “।
>
>
>
> আজ তুমি পাশে নেই, তুমি কি জানো নবীণা ?
>  সেই থেকে আমি, তোমার পাশা পাশি বৃষ্টিকে ও ভালবেসে ফেলেছি । তুমি আর বৃষ্টি, অষ্টেপৃষ্টে জড়িয়ে আছো আমার জীবনে ।
>  তোমাকে হারালেও আমি, বৃষ্টিকে হারাইনি।
>  বৃষ্টির ঠোটে চুমো দিয়ে, আমি তোমার ঠোটের উষ্ণতা মাখি। বৃষ্টির রিমঝিম শব্দে আমি কবিতার খাতা খুলে বসি। অদৃশ্য কেউ যেন এখনো আমাকে গুন গুনিয়ে শুনিয়ে যায় ঃ
>  তুমি মোর বাতায়ন তলে
>  এক বার এসে দেখো হে প্রিয়
>  তব অনুরাগে কত সাড়া মোর
>  স্বপ্ন আর ভাবনায় ভাবনীয় “।
>
>
>
> বৃষ্টি শেষে এক রাশ বিষন্নতায় চার দেয়ালে খিল দেই । হয়ত ভাল আছি, নয়তো ভাল নেই, তুমি হীনা। তবুও তুমি ভাল থেকো, সব সময়, অনন্তকাল ।
>  আজ আর নয়।
>  শেষান্তে
>  তোমার সেকুল

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-11/#comments
