# চিঠি……রাই কে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2015-09-01T14:12:59+00:00
- Updated: 2015-09-01T14:12:59+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%95%e0%a7%87/

---

রাই,  
বলেছিলে এ তল্লাটে এলে দেখে যেও, দেখা ও দিও, এই যে এলাম, কতোকাল পরে, কিন্তু একি!! সুনসানের নীরবতা স্রোত চুইয়ে পড়ছে সীমাহীন পোড়ো জমিতে, টের পাইনি তো কখন ক্ষয়ে গেছে তিল তিল করে তাল হয়ে, কেটে গেল মসলিনের সারাদিনমান আমাকে ধ্বংস করে।

এসো, আবারও এই সন্ধ্যায় জড়াও বুকে প্রীতি বন্ধনে, হেঁটে যাই ধানসিঁড়ির পাড় ঘেঁষে মিলন বাসনায় ঐ দূরের অজানায়। হে প্রিয়তম শ্রাবণ সন্ধ্যা, তোমাতেই বুনি বীজ কোন এক নূতন সকালের।  
ইতি  
?????????  
======================================================================  
আসুন ভাব নেই।

বলেছিলে  
এ তল্লাটে এলে দেখে যেও, দেখা ও দিও,  
এই যে এলাম, কতোকাল পরে,  
কিন্তু একি!! সুনসানের নীরবতা স্রোত চুইয়ে পড়ছে সীমাহীন পোড়ো জমিতে,  
টের পাইনি তো কখন ক্ষয়ে গেছে তিল তিল করে তাল হয়ে;  
কেটে গেল মসলিনের সারাদিনমান আমাকে ধ্বংস করে।

এসো, আবারও এই সন্ধ্যায় জড়াও বুকে প্রীতি বন্ধনে,  
হেঁটে যাই ধানসিঁড়ির পাড় ঘেঁষে মিলন বাসনায়  
ঐ দূরের অজানায়।  
হে প্রিয়তম শ্রাবণ সন্ধ্যা, তোমাতেই বুনি বীজ  
কোন এক নূতন সকালের।

রাই, তোকেই ভাবছি।

---

Comments: 79 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87-%e0%a6%95%e0%a7%87/#comments
