# চিঠি প্রতিযোগিতার ফলাফল এবং ই-ম্যাগাজিন সোনেলার বৈশাখ

Author: শুন্য শুন্যালয়
Published: 2017-04-14
Category: সোনেলা বার্তা
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2/

![17426398\_513047979083893\_362098815855312474\_n](http://sonelablog.com/wp-content/uploads/2017/04/17426398_513047979083893_362098815855312474_n.jpg)

নিজেকে প্রকাশ করতে আমরা যার আশ্রয় নেই তা হলো লিখনী। লেখার মাঝে প্রতিটি শব্দ যেন জীবনের হাসি, কান্না, আনন্দ-বেদনার রূপকার। শব্দে শব্দে গড়ে উঠে লালিত উচ্চারণ। আর এই উচ্চারণকে সময়স্রোতে হারিয়ে যেতে না দিয়ে বন্দি করে রাখার প্রয়াসের অপর নাম ই-ম্যাগাজিন “সোনেলার বৈশাখ”।

আজ সৃষ্টি সুখের উল্লাসে-  
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে  
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।

হ্যাঁ চোখে-মুখে আজ যে আনন্দের ঢেউ খেলা করছে এ কেবল সৃষ্টির উল্লাস। সৃজনশীল চেতনার উদয় এবং শৈল্পিকবোধসম্পন্ন যে নান্দনিক ই-ম্যাগাজিনের স্বপ্ন আমরা লালন করে এসেছি, আজ তা বাস্তবিকরূপ নিলো। শেষ হলো অপেক্ষার পালা। আর এসবই সম্ভব হয়েছে সোনেলার ব্লগারদের আন্তরিক সহযোগিতা, আর ভালোবাসায়। সোনেলার সকল ব্লগার, পাঠক, শুভানুধ্যায়ীদের তাই ব্লগ কর্তৃপক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও নববর্ষের শুভেচ্ছা। ম্যাগাজিনটি সবার ভালো লাগলে তবেই আমাদের এতদিনের কষ্ট সফলতা পাবে।

আপনাদের জন্য সোনেলার নববর্ষের উপহার ই-ম্যাগাজিন “সোনেলার বৈশাখ”……

[ই-ম্যাগাজিন “সোনেলার বৈশাখ” এর ড্রপবক্স লিঙ্ক](https://www.dropbox.com/s/bd2r3tvmf3378ly/%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%AC%E0%A7%88%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%96.pdf?dl=0)  
[“সোনেলার বৈশাখ” মিডিয়াফায়ার লিঙ্ক](https://www.mediafire.com/file/0uj79ncffy9ys9t/emag%281%29.pdf)

বিশেষ সংযুক্তিঃ  
\* ম্যাগাজিনের অনলাইন প্রিভিউ নয়, সবাইকে ডাউনলোড করে পড়বার জন্য অনুরোধ রইলো।  
\* ম্যাগাজিনের সূচিতে যেকোন নামের উপর ক্লিক করলে সেই নির্দিষ্ট লেখাতে যাওয়া যাবে, আবার একই ভাবে যেকোন লেখার উপর ক্লিক করলে সূচিতে ফিরে যাওয়া যাবে।  
\* ম্যাগাজিনে অনাকাংখিত ভুলত্রুটি থাকতে পারে, সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।

**চিঠি প্রতিযোগিতার ফলাফলঃ——** 

এই প্রথম সোনেলা আয়োজন করেছিল ব্যতিক্রমী চিঠি প্রতিযোগিতার, যাতে লেখক ও পাঠকদের ব্যাপক সাড়া পাওয়া যায়। মোট একত্রিশটি চিঠি প্রতিযোগিতার জন্য জমা পড়ে, যার প্রত্যেকটি মানের দিক থেকে ছিলো অনেক উঁচু। এটি আমাদের সোনেলা ব্লগের কোন প্রথম প্রতিযোগিতার আয়োজন। আমরা জানি আমাদের কোন ভুল না থাকা অস্বাভাবিক। আবার এও জানি, আমাদের ব্লগাররা তাদের মহত্বে সেই ভুলগুলো এড়িয়ে যাবেন। এবারে ফলাফল।  
চিঠির ফলাফল ঘোষনার আগে কিছু কথা বলে নেয়া প্রয়োজন। এই ফলাফল নির্বাচকমন্ডলী কর্তৃক আগেই নির্বাচিত, পাঠকদের চিঠি নির্বাচনের কোন প্রভাব এতে নেই। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন নির্বাচন করা কতোটা কষ্টসাধ্য ছিলো, কোন চিঠি রেখে কোন চিঠি নির্বাচন করা হবে, এ ছিলো এক মহাযুদ্ধের মতো অবস্থা, প্রত্যেকটি চিঠি বিশেষ করে প্রায় পনেরোটি চিঠি যেন প্রত্যেকটি প্রত্যেকের চাইতে ভালো।  
এ প্রতিযোগিতা শিশুদের স্কুলভর্তি পরীক্ষা নয়, আর আমরাও সেই পরিবারের মতো নই যারা স্থান নিয়ে ভেবে কান্নাকাটি করি, তাই এইসব প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমাদের কাছে কোন আলাদা গুরুত্বপূর্ন নয়। সকলকে অনুরোধ জানাচ্ছি কেউ মন খারাপ করবেন না। আমিতো বলি এইসব প্রথম, দ্বিতীয়ের দরকারই ছিলো না, তবুও যেকোন প্রতিযোগিতার নিয়মই এটা। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন পছন্দ, তাই কেউ আশাহত হবেন না।  
পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম প্রতিযোগিতার আয়োজন বলে সকল প্রতিযোগির জন্যতো থাকছেই পুরষ্কার এবং——————-

**নির্বাচকমন্ডলী নির্বাচিত সোনেলার প্রথম পাঁচটি চিঠিঃ-** 

**প্রথম স্থানঃ**  [প্রিয় শমশেরনগর চা’ বাগান।](/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a6%aa/) লেখকঃ নীলাঞ্জনা নীলা

**দ্বিতীয় স্থানঃ** [যে কাল্পনিক চিঠি পাঠানো হয়নি।](/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b9/) লেখকঃ আগুন রঙের শিমূল

**তৃতীয় স্থান (যৌথভাবে)** ঃ  [চিঠি](/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/)। লেখকঃ অরণ্য  
এবং  
  [মা’কে লেখা শেষ চিঠি।](/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af/) লেখকঃ অরুণিমা

**চতুর্থ স্থান** (**যৌথভাবে)ঃ** [প্রিয় মনিকে চিঠি।](/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b/) লেখকঃ মৌনতা রিতু  
এবং  
[যেখানে ডাকপিয়ন পৌঁছায় না।](/%e0%a6%af%e0%a7%87%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%81%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/) লেখকঃ রূম্পা রুমানা

**পঞ্চম স্থান ( যৌথভাবে)ঃ**  [শেষ চিঠি](/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be/)। লেখকঃ নীরা সাদিয়া  
এবং  
[তোমাকে ভেবে লেখা](/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b/)। লেখকঃ তেলাপোকা রোমেন  
**  
এছাড়াও নির্বাচকমন্ডলী কএকটি চিঠিকে বিশেষ পুরষ্কার দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।**

১। [প্রেমের নাম বেদনা](/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af/)। লেখকঃ মেহেরী তাজ (রম্য বিভাগ থেকে)  
২। [প্রিয় সোনেলা](/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf/)। লেখকঃ মিষ্টি জিন। ( সোনেলার সবাইকে এক চিঠিতে এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন উনি ) ।  
৩। [প্রবাসী শ্রমিকের চিঠি।](/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d/) লেখকঃ মনির হোসেন মমি। ( প্রবাসী শ্রমিকদের যন্ত্রণাকে অসাধারনভাবে উপস্থাপনের জন্য)  
৪। [প্রিয় স্বদেশ](/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4/)। লেখকঃ রিমি রুম্মান। (প্রবাসে থেকেও দেশমাতা, বাংলাকে হৃদয়ে ধারন করার জন্য)  
৫। [আর্জি](/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/)। লেখকঃ আবু খায়ের আনিছ। (প্রধানমন্ত্রী বরাবর ব্যতিক্রমী চিঠিটির জন্য)।

পুরষ্কারপ্রাপ্ত এবং যারা পুরষ্কার পাননি সকলের জন্য অনেক অভিনন্দন ও শুভকামনা।

আগামী ২৩ শে সেপ্টেম্বর সোনেলার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরষ্কার প্রদান করা হবে। স্থান, সময় পরবর্তিতে জানিয়ে দেয়া হবে।

আপনাদের মতামত জানবার জন্য অধির আগ্রহে অপেক্ষায় রইলাম। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৪।
