# চিঠি পর্ব -২

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-05-10T16:18:24+00:00
- Updated: 2021-05-12T14:31:05+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a8/

---

1. ওগো প্রেয়সী,
2. দীর্ঘ প্রতীক্ষার পর আজ জানতে পারলাম,
3. তুমি নাকি অন্যের ঘরের ঘরণী হয়েছ।
4. তোমাকে এক পলক দেখবার মনে অভিলাষ হয়েছে,
5. তোমায় তো পারব না দেখতে ,
6. বুকে গিরি সমতুল ব্যাথা নিয়ে এই চিঠি খানা,
7. আমি তোমাকে লিখছি, সত্যি তোমাকে লিখছি,
8. প্রেয়সী, জানি তুমি আছ ভালো,
9. তোমার সম্বন্ধে জানতে বড় অভিলাষ হয়।
10. আমার সম্বন্ধে,তোমার জানতে অভিলাষ হয় না বুঝি।
11. আমি কেমন আছি, কি করছি।
12. ও তুমি তো আমার সম্বন্ধে জানবে কেন?
13. আমার স্থান তো আজ অন্যের দখলে।
14. তুমি কি আজও তাকে সাথে নিয়ে পার্কে যাও,
15. এবং মিষ্টি হেসে কথা কও,
16. একটু দেরিতে গেলে আজও কি তোমার মান অভিমান হয়,
17. জানতে বড় অভিলাষ হয়,
18. তবে আমার তো জানার কোনো অধিকার নেই।
19. তবুও তা আমার জানতে বড় অভিলাষ হয়।
20. রচনাকালঃ
21. ২৮/০৪/২০২১
22.

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a8/#comments
