# চিঠি অতঃপর প্রেম

- Author: [নীল রঙ](https://sonelablog.com/author/ghum-roud/)
- Published: 2014-04-20T16:41:53+00:00
- Updated: 2014-04-20T18:26:20+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%83%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/

---

-এই কুমড়া??  
:ঐ তুমি আমারে কুমড়া কও কেন??  
-তোমারে দেখতে তো কুমড়ার মত মনে হয়।ছোট খাটো গোল গাল।হে হে  
:হাসবি না কুত্তা ছেমড়া।  
-ঐগালি দাও কেন??  
:যা তোর সাথে কথা নাই।  
-রাগ করো কেন??তুমি আমার প্রেমিকা লাগো যে কথায় কথায় রাগ দেখাবা??  
:আমি তোর খালাম্মা লাগি।যা ভাগ  
-ওকে খালাম্মা।আসি তাহলে আজ।ভাল থাকবেন।  
:কুত্তা।তোরে যদি আমি না পিডাইছি তাইলে আমার নাম তুই বদলাইয়া রাখিস।  
-ওকে আগে তো ঢাকাতে আসো।তার পর তো পিডাবা।প্লিজ আসো।এই সুযোগে তোমার সাথে দেখাটাও হইলো।  
:মেজাজ খারাপ করবি না।আমি যাই।বাই  
-এহহহ বাই কইলেই হইলো।রাগ আমারও আছে।আমি রাগলে ঠিক করতে পারবা না কইলাম।হু।যা ভাগ।

[১০ মিনিট পর।]  
:একটা কবিতা লিখে দিবা এখন???প্লিজ।তোমার লেখা কবিতা পড়তে ইচ্ছে করছে।প্লিজ  
-Ok দিবো তার আগে বলো আমি লিখে দিলে তুমিও একটা দিবে?  
:Ok আগে তুমি দাও দেন আমি দেবো।  
-Ok ওয়েট করো একটু।এখনই লিখে দিচ্ছি।  
:Ok 🙂 ।

“যদি এমন হত,আমি আর তুমি কেউ কারো অপেক্ষায় নেই আর  
যদি এমন হত,তুমি চাইলেও আমায় ছুতে পারবে না-  
বলতে পারবে না ভালবাসি তোমায়,বললেও আমি শুনবো না  
তবে কি আমার উপড় খুব রাগ হবে তোমার?  
আমাকে মারতে ইচ্ছে করবে??জড়য়ে ধরতে চাইবে শক্ত করে??  
নাকি কিছুক্ষন কেদে নিয়ে ঠিক আগের তুমিটাই হয়ে যাবে?  
জানি আমি না চাইলেও ঠিক ঠিক এমনটা হবে একদিন  
শুধু সেই দিনটা দেখার জন্য আমি হয়ত আর বেঁচে থাকবো না  
আমি হয়ত আর তোমাকে অনুভব করতে পারবো না  
খুব বেশি মিস করবো না হয়ত সেইদিন তোমায়।”  
(দিনার মন খারাপ হয় অনেক।ছেলেটা একটাও প্রেমের কবিতা লিখতে পারে না।খালি বিরহ বিরহ আর বিরহ।কেন বুঝে না যে আমার এই রকম কবিতা পছন্দ না।উফফ ওরে কবিতা লিখতে বলাটাই ভুল হইছে।এখন যে কি উত্তর লিখি আমি।দিনা ভাবতে থাকে।ফেসবুক থেকে অফলাইনে চলে যায়।এরপর লিখতে শুরু করে।)

“খুব ইচ্ছে ছিলো তোমায় নিয়ে হাটবো কিছুক্ষন  
তোমার কাধে মাথা রেখে,ঐ নীল আকাশ দেখবো।  
খুব ইচ্ছে ছিলো,তোমার হাত ধরে রাস্তা পার হব  
আমি যে ব্যাস্ত রাস্তা অনেক ভয় পাই  
খুব ইচ্ছে ছিলো,তোমায় নিয়ে খোলা ছাদে বসে,  
আকাশের ঐ লক্ষ তারা গুনবো,চাঁদ দেখবো  
তার আগেই কি চলে যাবে??আমায় ছেড়ে??  
পারবে তুমি??!!!!  
তবে কি আমার এত দিনের ইচ্ছে পূরন হবে না?  
তবে কি ভরা পূর্নিমায় তোমার সাথে জোসনা বিলাস??সেইটাও না??  
সত্যি পারবে তুমি!!ছেড়ে যেতে আমায়??”  
(কবিতা পড়ে হাসে ফাহাদ।পাগলী একটা।জানি তুই বুঝিস না আমায়।বুঝবিওনা কোনদিন।তবে কেন এত ভালবাসা আমার জন্য??ভালবাসিস সেইটা বললেও পারিস।তা তো পারবি না।পারবি শুধু কবিতায়।কুত্তা কেন বুঝিস না আমিও তোকে ভালবাসি রে।কিন্তু তোকে বলতে অনেক ভয় হয়।যদি ফিরিয়ে দিস।তবে চিন্তা করিস না।একদিন না একদিন ঠিক ঠিক বলে দিবো।ফাহাদ ভাবে আর হাসে।)

-ঐ কুমড়া আই লাভ ইউ।  
:যা ভাগ।তোর ভালবাসা আমার লাগবে না।দূর হ।  
-কাছে আসা জিনিস বুঝালা না।যেই দিন বুঝবা দেখাবা সেই দিন আমি বহু দূরে।বুঝবা সেই দিন আমি ছাড়া কে জ্বলাবে তোমায় তখন??।  
:হইছে ঢং না করলেও চলবে।যাও এখন।তোমারে ভালবাসতে বয়েই গেছে আমার।  
-বলে দাও এখনও সময় আছে,বলি শোনো।পড়ে কিন্তু আমি আর শুনবো না।অন্য কেউ কিন্তু আমারে নিয়ে যাবে।  
:আরে যাও যাও।যদি কেউ নেয়ও তবে সেইটা পেত্নি নিবে।কোন সুন্দরি তোমার কপালে নাই।  
-ওকে দেখায়ে দিমুনে আমি।যাই তাইলে এখনই একটা সুন্দর মাইয়া পটায়ে নিয়ে আসি।  
:তুমি কি সত্যি যাইতাছো?  
-হ্যা যাচ্ছি।তুমি তো বেল দিবা না।কি আর করার।  
:আই লাভ ইউ টু।  
-কি!!??? আর একবার বল তো শুনি।।  
:আই লাভ ইউ টু।তোমারে দিয়ে কোনো ভরসা নাই।দেখা যাবে ঠিক ঠিক আমার সাথে রাগ করে একটা মেয়ে পটায়ে ফেলবা।  
-সত্যি ভালবাসো আমায়??  
:অনেক ভালবাসি তোমায়।  
-ওরে আমার কুমড়ারে।  
:যাও আজ থেকে এই নামেই ডাইকো।আমি আর চেতবো না।  
-তা তো হবে না।তুমি না চেতলে আমি আর কমু নাকি।থাক আমি তোমার নাম ধরেই ডাকবো নে।ভালবাসি,সত্যি অনেক ভালবাসি তোমায়।  
:আমি ও তোমায় অনেক অনেক অনেক ভালবাসি।  
♥ ♥ ♥

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a4%e0%a6%83%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/#comments
