# চিঠির উত্তর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-06-10T00:32:52+00:00
- Updated: 2017-06-10T00:33:40+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/

---

যারা চিঠি পাঠিয়েছ, পাঠাও, পাঠাবে-ও;  
অক্ষাংশ-দ্রাঘিমাংশ মিলিয়েও হারানো ঠিকানা  
খুঁজে পাই-নি।  
উত্তর দিতে পারি-নি, শিথিল ভিড়ের বেলা শেষে  
পথ হারিয়েছে শেষের ঠিকানা,

কালোত্তীর্ণ আয়ুষ্কাল নিয়ে-ও আসি-নি,  
শূন্যতার ভীষণ অবকাশ ভেদ করে আবারও  
বেড়ে উঠব পুনরুত্থানে;  
নির্বাক মূঢ়তা নিয়ে উত্তর লিখতে বসে যাব,  
ভাবী-কথনের পটুত্বে।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/#comments
