# চিচিং ফাঁক

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-12T12:16:19+00:00
- Updated: 2020-10-12T12:16:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%95/

---

 

ফাঁদহীন/ফাঁকহীন খাদের-কিনারায় বসে ভাবি  
নিশ্চয়-ই কোথাও-না কোথাও ফাঁদ পাতা আছে,  
এ-এক অদ্ভুত বিপন্ন বিষণ্ণ;

জরুরী উদ্বেগ নিয়ে মিছামিছি কষ্টের উপশম খুঁজি,  
প্রণয় প্রচেষ্টা ছাড়াই;  
দীর্ঘজীবী মিথ্যে-দীর্ঘশ্বাসের হাহাকার স্মৃতিতে  
ভালোবাসার জল-চূর্ণ ঢালি, মন্দ লাগে না,  
কষ্ট-কল্পনার লালনে-পালনে।

শুধু একটাই ভয়!!  
হঠাৎ না কেউ চিচিং ফাঁক বলে চিক্কুর দিয়ে  
কঠিন সত্যের ফাঁদে ঠেলে ফেলে না-দেয়;

যদিও আমি চল্লিশ-চোরের কেউ নই,  
অন্ধকার জাপটে ধরে!!

ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%95/#comments
