# চাওয়া পাওয়া ৪

- Author: [উর্বশী](https://sonelablog.com/author/rubyhillol/)
- Published: 2020-07-20T08:16:58+00:00
- Updated: 2020-07-20T11:30:08+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a7%aa/

---

 

”  চাওয়া পাওয়া “(৪)

মাধবীলতার মত দোল খায় বুকেরগহীনে

মনের চাওয়া পাওয়া গুলো,

গোলাপের মত বিকশিত হয় কখনোবা ইচ্ছেগুলো।

তোমাকে ছুঁয়ে দেখার আকাঙক্ষা  জাগ্রত হলে,

টলমল যৌবন স্ফীত হয় জল ভরা মেঘের মত।

হিমেল শিশিরেও  তোমায় নিয়ে ভাবতে,

ভাসতে থাকি ভাসতে থাকি সুখকর মহাকাশে।

এক চিলতে সোনালী রোদের বিচ্ছুরণ ঘটায় স্বপ্লীল বাসরে,

কুহেলিকার সুখের আবেশে তখন নেমে আসে,

আমার বুকের আঙিনায় ধীরে ধীরে।

মলিন ধূসরে মৃত্তিকা হয় চৌচির বুকের পুষ্পকুঞ্জ,

শরৎ, হেমন্ত, বসন্ত কিংবা ফাগুন,

অবিরাম নিমিষেই চলে যায় নির্বাসনে,

তবুও তোমায় ছুঁয়ে দেখার স্পৃহা  জাগে অতৃপ্ত অন্তরে।

জীবনের বাকিটা সময় চাওয়া আর পাওয়ার শেষ নেই,

কখনও  স্বর্গ নিয়ে সুখ খুঁজে মুক্ত বিহংগের মত,

আকাশ থেকে  মুখোমুখি আকাশে,

শিশির ভেজা প্রত্যুষে ভাবনার পৃথিবী  ফিরে যায় অবশেষে।

এলোমেলো নিদারুণ ভাবনার সমীরণে অতিবাহিত হতে চায়,

বিষাদের মন নির্বাসনেও সুখের প্রশান্তি খুঁজে বেড়ায়।

 

 

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a7%aa/#comments
