# চাওয়া পাওয়া –৩

- Author: [উর্বশী](https://sonelablog.com/author/rubyhillol/)
- Published: 2020-07-21T15:49:09+00:00
- Updated: 2020-07-21T17:17:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a7%a9/

---

 

- উজানে বেয়ে নিয়ে যাবে তোমার ঘাটে,
- তোমার ডিঙি ভিরাও আমার এই  হাটে।
- ও মাঝি বলো নিয়ে যাবে তোমার সাথে?
- খড়ে ছাওয়া একটি  কুঁড়েঘর  পাড়ে বাঁধবো,
- সোনালী রোদ দিনের বেলায় একসাথে  মাখবো।
- জোস্নার আলো দখিণা জানালায়,
- ভাসবো দুজনে একে অপরের ইশারায়।
- প্রভাতের আলোয় ফিরে দেখবো,
- এক জোড়া বিশুদ্ধ  প্রেমিক প্রেমিকা।
- শরতের আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ,
- আমায়  এনে দিবে তো??
- ধবধবে সাদা বেলীফুলের মালা খোঁপায় পরাবে তো?
- রঙধনুর রঙে পায়ে আলতা পরাবে তো?
- তাহলে খুব  খুব  খুবই ভালোবাসবো।
- হিমেল বাতাস তোমার বুকে ঢলে পড়ে রোজ,
- নাইবা রাখলে আমার গালে তোমার ঠোঁট।
- ফোঁটা ফোঁটা শিশির আমার আঁচলে গড়িয়ে পরে,
- নাইবা রাখা হলো হাতে হাত,।
- একদিন তুমি  আসবে নিশুতি  রাতে,
- হয়তো আমি তখন নিবিড় ঘুমে আচ্ছন্ন,
- ঠোঁটে লেগে থাকবে টকটকে  লাল রঙ,।
-  তোমার আলতো ছোঁয়ার চুমুগুলি,
- সারা ঘরময়  রেখে চুপিসারে  ফিরে যাবে।
- আধভেজা বাতাসে তোমার ঠোঁটের  ঘ্রান ভাসে,
- তুমি কি ভালোবাসতেই এসেছিলে?
- প্রিয় তোমার তরে কবেই পাঠিয়েছি বকুলের মালা,
- অন্য কিছু ভেবে  নয়।
- অধীর প্রতীক্ষায় তোমার সংগ পাবো,
- বকুল মালা নেই আজ শুকানোর ভয়।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a7%a9/#comments
