# চাওয়াদের না-চাওয়া

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-04-10T00:41:07+00:00
- Updated: 2017-04-10T00:49:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/

---

এই-যে ক্রমাগত না-হতে থাকা থেকে থেকে, না-ই হয়ে যাওয়া  
বালখিল্যতার আনন্দ-বিষাদে মন্দ লাগে-না, আনন্দ না-আনন্দদের আতিশয্যে  
গুলিয়ে ফেলে গুলতে গুলতে ঢক করে গিলে ফেলা; তা-ও মন্দ নয়,  
আমরা যাব অরণ্য-গভীরে, কোন এক জানা-না-জানার বনে  
নিশীথে বা মধ্য-দ্বিপ্রহরে ঘর্মাক্ত কলেবরে, ঘোড় সওয়ারির বেশ ধরে,  
নগ্ন পায়ে-ও, হাঁটা-না-হাঁটার ভাব নিয়ে খেলতে খেলতে,  
ক্রমাগত আড়াল নিতে থাকবো, প্রকাণ্ড কোন গাছ-কোঠরে,  
এখানে-ই গাছেদের সাথে ঠায় দাঁড়িয়ে মিলিয়ে যাব, মিলেমিশে।

হয়ত কোন-এক-দিন  
বজ্রের হ্রেষা ধ্বনিতে চৌচির হয়ে লুটিয়ে পড়বে  
প্রকাণ্ড গাছটি, গাছ-কোঠর থেকে বের হয়ে আসবে  
আজানুলম্বিত এক প্রস্তর মুর্তি, মার্বেল পাথরের ধাঁচে,  
চোখ-চাওয়া হাসি নিয়ে;  
তিরতির করে এফোঁড়-ওফোঁড় হয়ে  
বয়ে যাওয়া সময়-স্রোতের বিপরীতে!!

 

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be/#comments
