# চাই

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2022-05-01T17:28:33+00:00
- Updated: 2022-05-01T17:28:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/

---

 

কোন হৈ চৈ নাই

শান্ত,  নিবিড় ভালবাসা চাই

রবীন্দ্র সুরে, বেলকনিতে বসে

বৃষ্টির অঝরে,  হারাতে  চাই

মুখো মুখি চায়ের চুমুতে  ।

জোছনা বিছানো আঙিণায়

তোমার কোলে মাথা পেতে

চাঁদের বুড়ির গল্পের আসরে

দুজনার কল্পনায় ভাসতে চাই ।

বালুচরের  কাঁশ ফুলের স্নিগ্ধতায়

হিমেল হাওয়ার দোল দিয়ে

তোমার অবাধ্য চুলের ঘ্রাণে

হৃদয়াঙ্গমের পরশ চাই ।

সকাল, দুপুর, অহর্নিশি

তোমার মিষ্টি হাসি,  মায়াবী দৃষ্টি

রেশমী চুঁড়ির ঝন ঝনানি

আলতা পায়ে নূপুরের ধ্বনিতে

আবৃত থাকতে চাই  ।

তোমার মায়ার শাষনে,  শোষনে

ভালবাসার অমৃত বাঁধনে

দৃষ্টিতে,  সৃষ্টিতে একান্তীয়তায়

আত্ম নিবেদিত চাই ।

 

আমার এই সমার্পণ,  বিনয়

ভালবাসার পূর্ণতা  চাই  ।।

 

রচনা কাল  ঃ ০১/০৫/২০২২

ঢাকা

---

Comments: 2 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/#comments
