# “চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি”-যানবাহনের দৌরাত্বের নেপথ্যে !!!

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2017-03-16T06:10:12+00:00
- Updated: 2017-03-16T09:21:57+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d-2/

---

সড়কে প্রাণ হানির ঘটনাকে আমরা সাধারণতঃ নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেই অথচ প্রান হারাচ্ছে হাজারো প্রতিভাবান ব্যাক্তি কিছুটা খবরের কাগজে আসে অধিকাংশ রয়ে যায় খবরের আড়ালে।সে দিন আমাদের দেশে ট্রাক ড্রাইভার এক দানবের রায়কে কেন্দ্র করে গুটি কয়েকজন ড্রাইবার সন্ত্রাসী দেশের যোগাযোগ ব্যাবস্থাকে জিম্মি রে ফেলে অবশ্য এর নাটের গুরু ছিলেন রাষ্ট্রের এক বিশিষ্ট সাংসদ নতুবা তার একটি কথাই তথা কথিত আন্দোলনকারীর আন্দোলন মুহুর্তেই থামিয়ে দিলেন।কিন্তু কেনো,ধবংষাত্বক আন্দোলনের আগে কেনো তা থামিয়ে দিলেন না?আমি বরাবর কয়েকটি কথা বলে থাকি তাহলো:এ দেশ থেকে যদি সকল ধরনের অপরাধ কমাতে চান তবে রাজনিতীতে স্বচ্ছতা আসতে হবে,রাজনিতীতে সৎ যোগ্য নেতার আর্বিভাব ঘটতে হবে যার নীতিতে থাকবে কেবলি দেশ প্রেম এখানে পাড়া প্রতিবেশী সজাগ থাকলেও কোন লাভ হবে না।দ্বিতীয়তঃ যদি দেশ থেকে মাদক সত্যিই আপনি নির্মুল করতে চান তবে এখানেও রাজনৈতিক স্বচ্ছতা প্রয়োজন।দেশের বড় বড় মাদকের চালানগুলো আসে কোন না কোন রাজনৈতিক নেতার মাধ্যমে তা  বেশীর ভাগ ব্যাবহত হয় তার দলীয় নেতা কর্মীর আন্দোলন নামক ধ্বংষাত্বক কার্যক্রম নির্বিগ্নে চালাতে।এবার আসা যাক মুল কথায়।  
উন্নত বিশ্বে এখন আর ‘রোড এক্সিডেন্ট’ শব্দ বন্ধ ব্যবহার করেন না তারা এই ভয়ংকর ঘটনাটিকে ‘রোড ক্রাশ’ বলেন।যদি বলেন কেন?তবে এর উত্তরটা হচ্ছে, এক্সিডেন্টের সঙ্গে একটা দৈবিক বিষয়ের সম্পর্ক আছে আর এক্সিডেন্ট মানে কেউ এক জন আড়াল বা অদৃশ্য থেকে ঘটনাটি ঘটিায়।কিন্তু সড়কে যা ঘটছে তাকে কোনো ভাবেই দৈবিক ইশারায় ঘটমান বলে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে গা এলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।  
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতের ভিত্তিতে,বছরে দেশে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন প্রায় ১৮,০০০ মানুষ।সেই হিসাবে প্রতি দিন সড়কে প্রাণ হারাচ্ছেন **৪৯** জন।তাহলে এক মাসে এই সংখ্যা দাঁড়াচ্ছে **১৪৭০** জন!।

 (y) কিছু বিশ্লেষণধর্মী প্রশ্ন এবং উত্তর:  
(y) প্রতিটি দুর্ঘটনার ঘটনা গুলো বিশ্লেষণ করলে দেখা যাবে তার পেছনে কেউ না কেউ দায়ী আছেন।চালক ব্রেক ফেল করেছিল? খোজঁ নিলে জানা যাবে,সে ব্রেক চাপতে দেরি করেছিল অথবা তার ব্রেক সিস্টেমে ত্রুটি ছিল,পরীক্ষা না করেই রাস্তায় নামানো হয়েছিল গাড়ি অথবা গাড়িটারই জীবদ্দশা শেষ হয়ে গেছে অনেক আগে যা কর্তৃপক্ষের দূর্নিতীতে রাস্তায় চলমান থাকে।  
(y) যদি বলেন যদি কেউ গাড়ীর সামনে এসে পড়েন তবে কর্তৃপক্ষ বা ড্রাইভারের কি দোষ তাও ঠিক আছে আবার ঠিক নেই ধরেন পথচারী অকস্মাৎ গাড়ির সামনে এসে পড়ল,তাকে বাঁচাতেই চালক গাড়ি খাদে নামিয়ে দিল প্রশ্ন হল পথ চারী কেন গাড়ির সামনে এসে পড়বেন?খোজঁ নিলে জানা যাবে,আসলে সে পথ চলার নিয়ম কানুনই জানেন না,কেন জানেন না?কার দায়িত্ব ছিল তাকে নিয়ম কানুন জানানোর? এই যে একজন মানুষকে বাঁচানোর জন্য চালক আরো বহু লোকের জীবন কেড়ে নিল,তার জন্য প্রকৃত অর্থে দায়ী কে?  
(y) রাতে গাড়ি চালছেন, চালক চালাতে এক সময় তার চোখে ঘুম আসে?কিন্তু কেন তার চোখে ঘুমা আসবে?কারণ সে দুদিন একটানা গাড়ি চালাচ্ছে,তাকে কোনো বিশ্রাম না দিয়ে অতিরিক্ত আয়ের জন্য তার মালিক তাকে ওভারট্রিপ দিতে বাধ্য করেছেন। তাহলে এ ক্ষেত্রে দায়ী কে?  
(y) আবার ধরুন চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন? কী ভাবে সে গাড়ী চালাচ্ছেন?এ দেশেওতো নেশা-জাতীয় দ্রব্য গ্রহণ করে গাড়ি চালনো আইনত দণ্ডনীয় অপরাধ।তা প্রয়োগের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতো রয়েছে। তাহলে মদ্যপ চালক দুর্ঘটনায় পতিত হলে সে দায় কার?  
যদি আমরা ঘটনা গুলোকে এভাবে বিশ্লেষণ করি তবে দেখা যাবে সড়ক দুর্ঘটনা যা হচ্ছে তা কিছু দায়িত্ব হীনতা অবহেলা,কিছু বিকৃত অতি লোভ আর ভুলের মাসূল।তাহলে নিঃসন্দেহে বলা যায় এটা কোন দৈবিক ঘটনা নয়!এটা একটি মারাত্বক অপরাধ।

সুতরাং দূর্ঘটনা যদি কিছুটা এড়াতে চাই তবে প্রথমে আমাদের দৃষ্টি ভঙ্গি পাল্টাতে হবে মানতে হবে রোড ক্রাশ কোন স্বাভাবিক ঘটনা নয় ।এটি একটি সংঘটিত অপরাধ তাই এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়, এটাকে বলতে হবে হত্যা বা খুন।সুতরাং এর বিচারে কাউকে পক্ষ পাতিত্ব মানেই অন্যায় অপরাধকে মেনে নেয়া আর দেশ হতে বছরে হাজারো প্রতিভাকে অকালে বিদায় দেয়া।  
আশ্চর্য হলেও সত্যি সে দিন আমাদের দেশে ঘটে গেল [কর্ম বিরতি নামক  স্ব-ঘোষিত ড্রাইভার হেলপার ত্রাস।](https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=9&cad=rja&uact=8&ved=0ahUKEwjk0v3p8NjSAhUJTo8KHQOABQ0QFghJMAg&url=http%3A%2F%2Fwww.lastnewsbd.com%2F2017%2F02%2F88389&usg=AFQjCNHrancz0_mhPCx5TAWIXx6NU2axLA) এ স্থান হতে আমাদের সচেতন হতে হবে।যাকে কেন্দ্র করে এ আন্দোলন সেই ড্রাইভার স্ব-ইচ্ছায় অনৈতিক কাজে বাধা দেয়ায় এক জনের উপর দিয়ে ট্রাক তুলে দিয়ে তাকে হত্যা করে।এর রায় হয় ২০০৩ সালের ২০ জুন সাভারের ঝাউচার এলাকায় ট্রাক চাপায় নিহত হন খোদেজা বেগম (৩৮)। এ ঘটনায় তাঁর স্বামী নুরু গাজী সাভার থানায় ট্রাক চালক মীর হোসেন ও তাঁর সহকারী ইনতাজ আলীর বিরুদ্ধে মামলা করেন।ট্রাক চালক মীর হোসেনের বাড়িও সাভারের ঝাউ চর এলাকায়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় চালক মীর হোসেনের মৃত্যুদণ্ড এবং তাঁর সহকারীকে খালাস দেন।এ হত্যার বিপরীতে যদি জ্বালাও পোড়াও আন্দোলন হয়,দেশের পরিবহন খাতকে অচল করে জনগণকে জিম্বি করে রাখেন তবে আপনাকে কেমন দেশ ভক্ত বলবো?আবার দেখুন ছোঁ মন্তর ছোঁ এর যাদুর মতো [মাননীয় মন্ত্রী সাহেব এলেন আর বললেন চিচিং বন্ ধ](https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=4&cad=rja&uact=8&ved=0ahUKEwjK7szD89jSAhXFNI8KHRlgAwsQFgguMAM&url=http%3A%2F%2Fwww.dhakatimes24.com%2F2017%2F03%2F05%2F22742%2F%25E0%25A6%2595%25E0%25A6%25A8%25E0%25A6%25AB%25E0%25A7%258D%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A7%258D%25E0%25A6%259F-%25E0%25A6%2585%25E0%25A6%25AC-%25E0%25A6%2587%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A7%2587-%25E0%25A6%25A6%25E0%25A7%2581%25E0%25A6%2587-%25E0%25A6%25AE%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A7%2580&usg=AFQjCNHUQv93xgu8gsMhM8etaixvg_Z0DQ)।থেমে গেলো সব আন্দোলনের আতসঁ বাতি ফুটানো।এ হলো আমার সোনার বাংলার অবস্থা।

যাক আসল কথায় ফিরি,জানা মতে সারা দেশে রেজি স্টার্ড গাড়ির সংখ্যা প্রায় বিশ লাখের বেশী।বি আর টি এর মতে, লাইসেন্স প্রাপ্ত চালকের সংখ্যা প্রায় এগারো লাখ।যদি বিশ লাখের সাথে বিয়োগ হয় এগারো লাখ তবে থাকে নয় লাখ।এই নয় লাখ ঘাতক সুযোগ খোজেঁ বেড়াচ্ছে,আপনাকে হত্যা করার জন্য।কারন তারা তো কেউ চালক নয়, কেউ হেলপার,কেউ কন্ডাক্টর কেউ বা শিখছেন মাত্র।  
এই অজ্ঞদের হাতে যখন গাড়ির স্টিয়ারিং,পায়ের নীচে যখন  ব্রেক প্যাডেল তখনতো তারা বণে যান রাস্তার রাজা,বেপরোয়া চালক।যেহেতু তারা আইন-কানুন জানে না,তাই সেগুলো মান্য করার বাধ্য বাধকতা তাদের মাঝে নেই।সুতরাং আইনকে তাড়া বৃদ্ধাঙ্গুলী দেখাইবেই আর তীব্র গতি যখন গাড়ী চলবে তখন তাদের মনে একটা রোমাঞ্চকর অনুভুতি আসবে তাতে ফলাফল আসবে আপনার নিশ্চিত মৃত্যু নিউজ।

আমাদের দেশে এই রোড ক্রাশ গুলো মারাত্বক হয় মহা সড়ক গুলোতে কারন কর্তৃ পক্ষের অবহেলায় নানা রকম দিক নির্দেশনা তেমন কোথাও দেওয়া নেই বা দেয়া থাকলেও ড্রাইভাররা ঐদিকে ফিরেও তাকায় না কারন এসব নিয়ম কানুুন মেনে চলার মাঝে প্রয়োগের কোন বাধ্য বাদকতা নেই।সিঙ্গাপুর দেখেছি রোড ক্লিয়ার ড্রাইভার তবুও গাড়ী থামিয়ে স্থির কারন সিগলান পড়েছে এই সিগনাল যদি সে না মানেন তবে কর্তৃপক্ষ তার জরিপানা করবেন তার আই সি’র  যত সুযোগ সুবিদা আছে তা থেকে পয়েন্ট কেটে দিয়ে তাকে সিগনাল দিবেন নিয়ম কানুন মেনে চলার।সে জন্য তারা কর্তৃপক্ষকে ভীষন ভয় পায়।সব কিছুতেই তাদের সাফল্য অনায়াসে কারন তাদের দেশের কর্তা কর্তীরা ভালোর ভালো,মন্দের জম।  
এইতো কিছু দিন আগে কলকাতায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন কলকাতার দোহার ব্যান্ডের প্রতিষ্টাতা [কালিকাপ্রসাদ](https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0ahUKEwj7o9-7pdrSAhVHRI8KHSuyAhAQFggmMAI&url=https%3A%2F%2Fbn.wikipedia.org%2Fwiki%2F%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A6%25BF%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%25A6_%25E0%25A6%25AD%25E0%25A6%259F%25E0%25A7%258D%25E0%25A6%259F%25E0%25A6%25BE%25E0%25A6%259A%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25AF&usg=AFQjCNH-hm-2ryYCjHTrrYITh3LB7dRpMA) হারিয়ে যাওয়া বাংলার বাউল লোকজ গানের সংগ্রাহক ছিলেন।আমাদের দেশ হতেই দুর্ঘটনায় অকালে প্রান হারিয়েছেন বহু প্রতিভা।[মিশুক মুনীর](https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0ahUKEwjd5oC2qtrSAhWFto8KHZHPAukQFggaMAA&url=https%3A%2F%2Fbn.wikipedia.org%2Fwiki%2F%25E0%25A6%25AE%25E0%25A6%25BF%25E0%25A6%25B6%25E0%25A7%2581%25E0%25A6%2595_%25E0%25A6%25AE%25E0%25A7%2581%25E0%25A6%25A8%25E0%25A7%2580%25E0%25A6%25B0&usg=AFQjCNEfd_ZVQ50F0mF9bOR7kNjjgG4eYw),[তারেক মাসুদের](https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0ahUKEwir496Cq9rSAhXMqY8KHT1RBc4QFggaMAA&url=https%3A%2F%2Fbn.wikipedia.org%2Fwiki%2F%25E0%25A6%25A4%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%2595_%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25B8%25E0%25A7%2581%25E0%25A6%25A6&usg=AFQjCNHAWDFFuw9Uy0f6vJ8FQsIGSqo0GA) মতো আরও অনেক প্রতিভাবান ব্যাক্তিকে আমরা অকালেই হারাচ্ছি।  
![jlj](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/jlj.jpg)![4mukhomukhi1](http://sonelablog.com/wp-content/uploads/2017/03/4mukhomukhi1.jpg)

[রোড এ্যাকসিডেন্টের ভয়ংকর কিছু ভিডিও দেখুন](http://www.facebook.com/video.php?v=820340378093965)

২০২০ সাল নাগাদ সড়ক দুর্ঘটনায় হতা হতের ঘটনা ৫০ শতাংশ হ্রাস এবং সড়ক দুর্ঘটনার সংখ্যা ৩০ শতাংশ হ্রাস করার যে লক্ষ্য সরকারের রয়েছে বলে জানা যায়,তা পূরণ করতে হলে ভাবনাটা কিন্তু ভাবতেই হবে।প্রথম ভাবনাটাই হলো মহা সড়ক নিয়ে মহা সড়ককে মহা সড়কের মতো হতে হবে।সে জন্য তাকে কিছু শর্ত তাকে পূরণ করতে হবে:

(y) এক দিকে দুই লেন ঐ দিকে দুই লেন মিলিয়ে কম পক্ষে চার লেন থাকতে হয়।  
(y) স্বল্প গতির যানবাহন সেখানে চলাচল করতে পারবে না।  
(y) মহা সড়কের মাঝ খানে যাতে কোন গরু-ছাগল চলে আসতে না পারে তার জন্য বেষ্টনি থাকতে হয়।  
(y) স্পষ্ট ভাবে প্রয়োজনীয় সকল সড়ক চিহ্ন ও সংকেত থাকতে হয়।  
(y) মহাসড়কে আইনের লঙ্ঘন থামাতে পর্যাপ্ত ফোর্স থাকতে হয়।  
(y) হঠাৎ যদি দুর্ঘটনা ঘটে যায় সে সব ঝামেলা জন্য আলাদা স্থান মহা সড়কের পাশেই থাকতে হয় যাতে জ্যাম সৃষ্টি না হয়।  
(y) এ্যাম্বুলেন্স,ফায়ার সার্ভিস এবং বিশেষ জরুরী মুহুর্তে গাড়ী চলাচলে নিদিষ্ট একটি লাইন থাকবে যে লাইনে ঐ সব নিদিষ্ট গাড়ী চলাচল ছাড়া অন্য গাড়ী চলাচলে নিষিদ্ধ থাকবে।  
আরো অনেক নিয়ম আছে যা স্ব-পদে বহাল কর্ম কর্তারা ভাববেন কি ভাবে মহা সড়কগুলোকে উন্নত বিশ্বের মহা সড়কের আদলে সাজানোঁ যায়।আমরা কেবল আমাদের *“স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই”*।  
……………………………………………………….ধন্যবাদ….সুস্থ্য থাকুন-নিরাপদে পথ চলুন।

আইডিয়ায়:বিভিন্ন অন লাইন মাধ্যম।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d-2/#comments
