# চাই শুধু চাক্ষুষী বিদ্যে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-03T06:20:39+00:00
- Updated: 2018-07-03T06:22:42+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%b7%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/

---

যদিও নিমগ্ন-ভারী-পাহাড়ের মত,  
কী-করে কেমন করে কখন ঢুকে পরেছে চিলেকোঠায়  
টের পাইনি।  
অদ্ভুত ভাব-চোখে তাকিয়ে আছে  
বুকে পা-দিয়ে দাঁড়িয়ে!  
মা-কালীর ভাবচ্ছবি বুকে চড়ে! তাও ভাবতে পারছি না,  
মহাদেব তো নই,

উহ্‌, সে কী শ্বাস কষ্ট!!  
ক্রুশবিদ্ধতার মৃত্যু সে-ও ছিল ঢের ভাল!!  
খট-খট করে হেসে ফেলে, দুম করে নেমেও যায়,  
এক বুক বাতাসে আর কাঠফাটা শুঁকনো মুখে, মায়ের স্তনে  
আবার এ-যাত্রায় বাঁচাও, বেঁচে-ও যাই।

তুমি কি কুম্ভীনসী বা দুন্দভী (মন্থরা)? আমি তো হাহা বা হুহু নই!!  
গান্ধর্ব কাজ-কাম মেলা-মেশা কখন সেরে নিলে!!  
তাও,  
দিব্য ঘোড়া বা ব্রহ্মাস্ত্র কিছুই চাই-না, চিত্ররথ-কে বলে চাক্ষুষী বিদ্যেটুকু  
দিতে পার, দূর থেকে যেন দেখে যেতে পারি, শাড়ীর ভাজে লুকনো উত্তাল যমুনার উছলে-পড়ে  
বয়ে যাওয়া উন্মাতাল স্রোতটুকু, জীবনব্যাপী নিঃসঙ্গতার উঁচু বেড়া টপকে!!

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%b7%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/#comments
