# চাই একটু আলো

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-11-26T09:43:10+00:00
- Updated: 2021-11-26T17:14:27+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b/

---

 

কালের যাত্রা পথে জীবনের প্রতিটি পাতা প্রতিটি ক্ষণ  
অপূর্ণতায় ঠাসা, অপুণ্যতে-ও;  
রূপকের মত অন্ধকার নেমে আসে ক্ষণে ক্ষণে  
ক্বচিৎ/কদাচিৎ আলোর ঝলকানি-ও,

কলহ আর ভালোবাসার স্পর্শ-চিহ্ন কোথাও খুঁজে পাই না,  
অন্ধকারের শতাব্দীগুলো ভেসে আসে সারি বাঁধা দলবদ্ধতায়  
অপ্রীতিতের যন্ত্রণা নিয়ে।

প্রহর-জাগা শূন্যতার ডাক যখন ত্রিরাত্রির সঙ্গী  
চুঁইয়ে পড়া নিদ্রাহীনতা চিক চিক করে জেগে থাকে,  
সবুজ শিশিরের ডগায়, আবৃত অনাবৃতের মাঝে;

নব্যতা-হীন সংকীর্ণতায়  
টুপটাপ ঝরে পড়া ঝিনুক ঝিনুক নিঃশব্দ-শব্দ খুঁজি  
আঁতিপাঁতি করে, ফুঁসে ওঠা বেমানান হৃদয়ে।

সীমান্ত-রেখায় আক্ষেপ-অপেক্ষা এক ফালি ‘সিরাজাম মুনিরা’

“Bless, o Lord, the best prophet and messenger!  
Bless, O Lord, the noblest among djinn and men”

“This is God’s beloved,  
The physician for all pain–  
Look, this noble, one, unique,  
In the midst of the field of intercession!”

[গান](https://www.youtube.com/watch?v=wHmWpXCcYck) ও ছবি নেটের।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b/#comments
