# চাঁদ রূপসী কন্যা

Author: শামীনুল হক হীরা
Published: 2020-12-10
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

মাটিতে রংধনু চোখের সামনে ভাসছে,  
সবুজ গাঁয়ের মেঘলা পথে-  
                      এক রূপসী হাঁটছে।  
এদিক ওদিক তাকাচ্ছে সে নীল শাড়ী পড়ে,  
অন্ধকার সব নিয়ে যাচ্ছে-  
                      চোখের কাজল করে।  
সাতরঙা আঁচল খানি মিশে মাটির সাথে,  
ভালবাসার উঞ্চ পরশ-  
                      দিয়ে যাচ্ছে তাতে।  
চারদিকের প্রকৃতিরা দেখছে অবাক দৃষ্টিতে,  
মেঘলা পথটা বদলে গেছে-  
                            অপরূপার সৃষ্টিতে।  
ভ্রমর কালো চোখ দুটি পাখির বাসার মত,  
এক নিমিশেই সরে যাচ্ছে-  
                            গাঁয়ের আঁধার যত।  
ভালবাসবে যেই দেখিবে ঐ রূপসীর মুখ,  
কাকে দেবে ভালবেসে-?  
                             ঐ রূপসী সুখ।  
চাঁদ মুখে লেগেই আছে সব সময় হাসি,  
স্বর্গ খুঁজে পাব আমি-  
                      সে বললে ভালোবাসি।  
সারা অঙ্গে যেন তাহার বইছে রূপের বন্যা,  
মনের অজান্তেই নাম দিয়েছি-  
                             চাঁদ রূপসী কন্যা।
