# চাঁদ জ্বলে জ্যোৎস্না হয়ে জন্মদিনে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-06-30T04:29:33+00:00
- Updated: 2017-06-30T04:29:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87/

---

কোজাগরী পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না হয়ে জ্বলে আছে, আজ  
নাতি-পুতির জন্মদিনে, জন্মের দিন হয়-না, দিনের জন্ম-ও না!!  
তবুও গুটিগুটি পায়ে চাঁদ হাঁটে, চিল্লায়, হাসে, চিকনগুনিয়ার সাথে সাথে;  
নষ্ট মাথার টাউক্কা কবি ফ্যাল ফ্যালিয়ে হাসে, মরিবার হয়েছে সাধ, অকালে!!  
মরুক না সে!! হেহে ফেফে করে;

চাঁদ-জ্যোৎস্নায় নেই আজ কোন গ্রহণ;  
অঝোর বর্ষার এই সোনালুর বন, দেখে জুড়ায় প্রাণ-মন,  
স্বপ্নে দেখা স্বপ্নের চন্দ্রমল্লিকা উষ্ণতার উল্কিতে এঁকে রাখে নূতন জীবন;

যেবান-সোনা বেঁচে বর্তে থাকুক ধ্রুবতারার বেশে  
ঐ একরাশ নীলের আকাশে, মা মেরির আলো ছুঁয়ে;

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87/#comments
