# # চাঁদ আমাকে বলে #

- Author: [সীমা সারমিন](https://sonelablog.com/author/my-dream/)
- Published: 2013-11-04T17:06:14+00:00
- Updated: 2013-11-04T17:06:14+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/), [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/moon.png)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/moon.png)

লজ্জায় মরে যাই

আকাশের ওই ঝলমলে চাঁদ

আমার কানে কানে বলে

তুমি আমাকে দেখে কি ভাবছ?

 

ভাবছ তোমার প্রিয় যদি ,

তোমার পাশে এখন থাকতো

তুমি তার সাথে কত কিছুই না,

ভাগ করে নিতে

কতই না ভালবাসতে তাকে ।

 

আমি লজ্জায় মরে যাই

সে বলে , এই শোন

আমি চুপ করে বলছি

যখন তোমরা পাবে উষ্ণ অনুভূতি

আর তোমাদের ভালবাসার আলো

চারিদিকে ছড়াতে শুরু করবে ,

তখন মাঝে মাঝে আমি মুখ লুকিয়ে

আড়াল হয়ে যাব ।

 

আবার মাঝে মাঝে আমি এসে দেখবো

আর তারাদের বলবো ,

দেখ দুটি মুখের হাসি,

আসমানে নয়, ধরণীতে

তোমাদের চেয়েও সুন্দর ভাবে

আলো ছড়াচ্ছে ও জ্বলছে মিটি মিটি ।

 

আমাকে বলছে,

এই তোমাকেই বলছি

তোমাদের ভালবাসা কখনই যেন

হয়ে রয়না শুধু সৃতি

এই ভালবাসার হয় না যেন কখনই ইতি ।

————————————————————- সীমা সারমিন।

 

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87/#comments
