# চাঁদের বুড়ি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-03-06T18:00:42+00:00
- Updated: 2021-04-06T18:22:43+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf/

---

 

চার বেহারার চাঁদের পালকিতে- ঘোমটা টেনে জ্যোৎস্নার সিঁড়ি বেয়ে তুমি এসো,  
তোমায় নিয়ে হাজার স্বপ্নের কথামালা সাজিয়ে রেখেছি বরণ ডালায়।  
চড়কা কেটে কেটে মেঘের তুলোয় বুনছো কত শত শ্বেত-বসন;  
পয়স্বিনী চন্দ্রিকায় বাসর রচিছো তার-ই আঁচল-বিছানায়।  
তোমায় নিয়ে সহস্র কাব্য, গল্প , উপন্যাস রচিত;  
তবুও অধরা,অদৃশ্য বলয়ে ঘূর্ণায়মান ধরণীর জন্মলগ্ন থেকে।  
কুয়াশামাখা চন্দ্রের শিশিরে অবগাহন করো-গঙ্গাজলের পবিত্রতা কাম্পিল্যে।

ছবি-গুগল

রচনাকাল-১৩ই জানুয়ারী

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf/#comments
