# চাঁদের জ্যোৎস্না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-02T08:55:38+00:00
- Updated: 2021-04-02T08:58:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/

---

 

ঝাঁপিয়ে পড়া বসন্ত কীভাবে আসবে  
করোনার আঁচল ডিঙ্গিয়ে,  
ভাগ্যিস ওলাওঠায় আক্রান্ত নয় সে, কোকিল ডাকা চৈত্রে;

মনোরম দেহ-ঢেউ তুলে বনে বাদারে আড়ালে-আবডালে  
বাজারে মাঠে-ঘাটে প্রাক-সন্ধ্যায় দেখে/দেখিয়ে বেড়ানো  
কী করে হবে, করোনার গভীর ঢেউ এই তাপ-দাহের ঘোর চৈত্রে!!  
আহা বসন্ত! কচু খাও, এবারের গোমড়া মুখে।

জিপসি মন কড়া নাড়ে, সংলগ্ন অ-সংলগ্ন বন্ধ দরজায়,  
বন্ধন ভেঙ্গে আলো-গ্রহের পথে ডেকে, পথের কথা বলে,  
নিরঙ্কুশ সত্ত্বার কথা বলে, অনুসরণের পরিচ্ছন্ন অস্তিত্বের  
সৈকতে, মহত্বের বালিয়াড়িতে।

অন্তঃসার শূন্যতায় খাঁচায় আঁটকে শীতল একাকীত্বে  
বিস্মৃত হতে হতে, অ-ব্যাখ্যাত হৃদয়-উপলব্ধির  
নিঃশ্বাস প্রশ্বাসের অন্তরালে, পরিস্নাত হাওয়ায় হেলে-দুলে,  
আগামীর এক করোনা-হীন চাঁদ-উজ্জ্বল-জ্যোৎস্নার  
স্বপ্ন দেখি, এ বিদায়-বসন্তে।

ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/#comments
