# চশমাওলা শয়তানের মহান বাণী: ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২

Author: তির্থক আহসান রুবেল
Published: 2022-05-28
Category: অণুগল্প
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3-11/

***চশমাওলা শয়তানের মহান বাণী: ৪৩***

সে-ই কাঁদায় যে তোমার… আরে সে-ই বিরক্ত করে যে তোমার না… বরং বাইরের

***চশমাওলা শয়তানের মহান বাণী: ৪৪***

আমি তো নষ্ট… এটা পুরাতন খবর… নতুন খবর কবে দেবে!

***চশমাওলা শয়তানের মহান বাণী: ৪৫***

চাইছিলাম গোপনে একান্তে হোক রচিত আমাদের গোপন অধ্যায়

***চশমাওলা শয়তানের মহান বাণী: ৪৬***

শুরুতেই বলেছি ব্যপারটা বন্ধুত্ব থেকে… প্রেম ভেবে স্থায়িত্ব ভাবলে দোষটা কার?

***চশমাওলা শয়তানের মহান বাণী: ৪৭***

একটাই সত্য, ভুল করে ভালবেসে ফেলেছিলাম… একটাই মিথ্যা, ভুলটা ভুল ছিল

***চশমাওলা শয়তানের মহান বাণী: ৪৮***

সব পানি তৃষ্ণা মেটায় না, কখনো তুমি মেটাও… এটা কল্পনা

***চশমাওলা শয়তানের মহান বাণী: ৪৯***

বিকজ… আই লাভ ইউ… সব লাভ মানে প্রেম নয়… তবে সব লাভে স্নিগ্ধতা থাকে… হৃদয়ভরা স্নিগ্ধতা দিয়ে লাভ ইউ

***চশমাওলা শয়তানের মহান বাণী: ৫০***

চুক্তিবদ্ধ নয়, যুক্তিবদ্ধ প্রেম চাই

***চশমাওলা শয়তানের মহান বাণী: ৫১***

সেক্সি নয়, গুড লুকিংও নয়… ব্যক্তিত্ব আমাকে শরীরে টানে

***চশমাওলা শয়তানের মহান বাণী: ৫২***

তা বুঝতে চাই না, যা বুঝলে তুমি তখন আমার নও
