# চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে মায়ের মমতায় স্নিগ্ধ বাতাসে মিশে।

Author: সঞ্জয় মালাকার
Published: 2019-05-26
Category: এদেশ
URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%87-%e0%a6%90-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be/

*ঐ দূর গাঁয়ে,,*

*চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে*  
*ফাগুন দিনে,বনও ফুলে,*  
*গোলাপ নির্যাস দুটি চোখে ঢেলে*  
*নীল আকাশে শীতল বাতাসে মিশে!*

*কে ডাকে মায়াবী সকাল তুলে*  
*শিশির ডুবানো আলোর, আলো পথে,*  
*চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে!*  
*অ-গাঁয়ে সবুজ শ্যামলতা মাটির গন্ধ*  
*চাষাদের গায়ে দোলে!*

*চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে,*  
*তুমুল হাওয়ায় ভর করে দিব্বি আসে,*  
*মায়ের আঁচল বাতাসে মিশে!*  
*স্নিগ্ধ কেশ- বৌ রানী বারান্দায় বসে*  
*আলো তুলে ঘরের চার দেয়ালে।*

*চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে….*  
*আহংকারগুলো ভুলে,*  
*ইচ্ছে পাখিদের ঝাঁকে উড়ে!*  
*দিন শেষে ঐ গাঁয়েতেই ফিরে আসে*  
*আলো ঝলমলে রাতের চাঁদ।*

*চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে…..*  
*কবে যেনও গিয়েছিলেম তুমি – আমি*  
*মায়ের দুগ্ধ মমতা ভুলে আলো ঝলমলি শহরে!*  
*বাসা ভাঙ্গে – অপলকে তাকিয়ে রয়-*  
*মা কাঁদছে আঁধারে –*  
*তুমি আমি আমার সবাই বন্দী শহরে!*

*চল হেঁটে যাই ঐ দূর গাঁয়ে*  
*ফাগুন দিনে বনও ফুলে।*

*সঞ্জয় মালাকার //*
