# চল জীবন কিংবা মৃত্যু কুড়াই

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-07-01T03:32:03+00:00
- Updated: 2020-07-01T07:20:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9c%e0%a6%be/

---

1.

ছোটবেলায় আম কুড়াবার সময়—  
কুড়িয়েছিলাম কিছু স্বপ্নবৈভব।  
কুড়িয়েছিলাম মালোপাড়া, কিশোরীর সংসার,  
কিংবা চৌধুরীকন্যার মনহরণী হাসি।

বিদ্যালয়ে জ্ঞান কুড়ানোর ছলে—  
কুড়িয়েছি মালোতীর প্রেম, নুপুরের ঘ্রাণ।  
কলেজ ক্যাম্পাসের সে কি অর্বাচীন নেশা!  
অষ্টাদশীর হাসির আঁড়ালে কিনেছিলাম একবুক দুঃখ।  
বিশ্ববিদ্যালয়ে জোস্নাছোঁয়া দূরত্বে আমার বসবাস।

প্রতিটি পরীক্ষার ফাঁকে ফাঁকে—  
কুড়িয়েছিলাম কত শত স্বপ্নপ্রাসাদ!  
কবে যে হাওয়ায় মিলিয়েছে সেসব!  
এখন আর খুব বেশী মনে পড়ে না।

এই অবেলায় তোমার কাছে এসে——-  
আমি আর কোন স্মৃতি কুড়োতে চায় না।  
চলো জীবনফুল,  
এবার একটা জীবন ফোটাই,  
কিংবা জীবন খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে যাই—  
অনাকাঙ্ক্ষিত এক মৃত্যুর দুয়ারে।  
চলো প্রিয়তমা, আমরা আরেকবার —-  
সত্যিকারের জীবন কিংবা মৃত্যু কুড়াই।

****————————————****

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9c%e0%a6%be/#comments
