# চলো মিশে যাই

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-10-14T03:25:14+00:00
- Updated: 2018-10-14T03:25:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%87/

---

তুমি আমি, আমি তুমি মিশে যাব,  
যখন তখন, যেখানে সেখানে, প্রবল-প্রকাশে প্রকাশ্যে,  
গলি-গুপচির চিপা-চাপায়-ও;  
পিছু-নে’য় সাঙ্গোপাঙ্গদের চোখে ধুলো দিয়ে  
জুতসই অদৃষ্টিগোচরতায় আঁটোসাঁটো ঘড়ি-হীন মুহূর্তে  
মিশি, মেশাই, মেশামেশি করি, শুধুই দু’জনে;

তুমি কে!  
আমি কে!  
কে মেশাবে, কী মেশাবে, কতটুকু-ই-বা মেশাবে/মেশাবো!!  
চির-উদ্ধত-বর্ণালীর বর্ণীল প্রেম উদ্ধৃত হয়-না, থাকে-ও-না;  
মেশামেশি হবে মিলেমিশে, হয়েছিল যেমন বাৎচিত  
দীর্ঘ-মান-অভিমান ছায়া-উপত্যকায়;

মিলাবে মিলিবে  
পেলব-সতেজ-স্নিগ্ধ কিশোরী মুগ্ধতায়,  
মিশে যাব তোমার উত্তাল সমুদ্র-যমুনায়  
যখন-তখন; মন যেমন চায়!! যে-ভাবে চায়!!

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%87/#comments
