# চলে গেলেন মান্না দে – না ফেরার দেশে

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-10-24T04:17:47+00:00
- Updated: 2013-10-26T06:48:35+00:00
- Category: [সঙ্গীত](https://sonelablog.com/category/misc/song/)
- Tags: মান্না দে
- URL: https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/1382944_464157843702917_376530456_n-300x165.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/1382944_464157843702917_376530456_n.jpg)

হ্যা মান্না দে আপনি ঠিকই গেয়েছেন ” কতজন এলো গেলো কতজনই আসবে কফি হাউজটা শুধু থেকে যায়।। ”  
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই – যে গানটি শুনে আমার গানের প্রতি মোহ আসক্তির সৃষ্টি । জীবনের সবচেয়ে বেশী শ্রুত গান এটি আমার। কত হাজার বার শুনেছি জানিনা । এখনো শুনি । আজ হয়ত সারাদিনই শুনবো ।  
  
চলে গেলেন মান্নাদে না ফেরার দেশে , আমার মত ভক্তদের কাঁদিয়ে ।  
তাঁর আত্মা শান্তি লাভ করুক।  
==========প্রিয় গানটির কথা =========

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই,  
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই।  
নিখিলেশ প্যারিসে মৈদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে,  
গ্র্যান্ডের গীটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে  
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়,  
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায়।।  
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি যে লাখপতি স্বামী তার,  
হীরে আর জহরতে আগাগোড়া মোরা সে, বাড়ি-গাড়ী সবকিছু দামী তার,  
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত,  
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকত।।  
একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলত  
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত  
রোদ-ঝড়-বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম  
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম।।  
কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা  
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দাম তার  
অফিসে সোস্যালে অ্যামেচার নাটকে রমা অভিনয় করত,  
কাগজের রিপোর্টার মৈদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত।।  
সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই,  
একই সে বাগানে এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালী নেই  
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়  
কতজন এলো গেলো কতজনই আসবে কফি হাউজটা শুধু থেকে যায়।।[**গানটির অডিও লিংক**](https://soundcloud.com/search?q=Coffe%20Houser%20Sei%20Adda)

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/5-300x200.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/10/5.jpg)  
প্রিয় শিল্পীর আরো কিছু প্রিয় গানঃ

[**মার শ্নেহ কাকে বলে জানিনা , বাবার মমতাটি বুঝতে না বুঝতে , এ বিরাট পৃথিবীতে দেখলাম , সে ছাড়া আমার আর কেউ নেই  ,  সে আমার ছোট বোন আদরের ছোট বোন** ](http://www.youtube.com/watch?v=oaezx0Npioc)

[মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায় , মনে হয় জীবনের কত কাজ সারা হয়ে গেল , আরো কত বাকী রয়ে গেল](http://www.4shared.com/audio/j8aYAn_o/7Majhrate_ghum.html)

[সোনার এ দিনগুলো জীবনের দিনগুলো জ্বলে যায় , যাবে ঝড়ে যাবে ঝড়ে](http://www.4shared.com/audio/Nn6qZ7g1/8Sonaar_Ei_Dingulo.html)

[আমায় আকাশ বললো , আমায় আকাশ বললো , তোমার দুচোখ মেঘ রং দিয়ে আঁকতে](http://www.4shared.com/audio/vOnuySx-/4Amai_Akash_Bollo.html)

[সোনালী রং মেখে পাখীরা যায় নীরে](http://www.4shared.com/audio/sXfpsF2S/14Sonali_Rang_Mekhey.html)

[দুঃখ আমাকে দুঃখী করেনি , করেছে রাজার রাজা ](http://www.4shared.com/audio/mmVbCgtF/24Dukkho_Amake.html)

[যদি প্রশ্ন করি সবচেয়ে মিস্টি কি , যদি প্রশ্ন করি সবচেয়ে মিস্টি কি , হয়ত বলবে মধু , না গো না আমি বলবো তুমি](http://www.4shared.com/audio/0K8FdPkj/15Jodi_Prashna_Kori.html)

[দ্বীপ ছিল শিখা ছিল](http://www.youtube.com/watch?v=cWikbkWzSLQ)

[তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ , দিতে পারোনি  ](http://www.youtube.com/watch?v=PNAKM8a8sSE) । **স্টেজ প্রগ্রাম , মান্নাদের নিজের কথা আছে।**

[সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না । ](http://www.youtube.com/watch?v=xM0Sd841dqc)

[খুব জানতে ইচ্ছে করে , খুব জানতে ইচ্ছে করে , তুমি ই সেই আগের মতই আছো](http://www.youtube.com/watch?v=RIQ6oyRCE1A)

[শাওন রাতে যদি স্মরণ আসে মোরে](http://www.youtube.com/watch?v=b2AJgTuNA9A)

[দুঃখ আমায় দুঃখী করেনি করেছে রাজার রাজা ](http://www.youtube.com/watch?v=8s2sXkQlRc0)

[আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে](http://www.youtube.com/watch?v=zjyt3fiHgnw)

[আমার না থাকে যদি সুর তোমার আছে তুমি তা দেবে](http://www.youtube.com/watch?v=9Gn4yYiVz6g)

[আমার একদিকে শুধু তুমি , শুধু তুমি —-  পৃথিবী অন্য দিকে](http://www.youtube.com/watch?v=yh_hAuEGYwI)

[যদি কাগজে লেখ নাম কাগজ ছিরে যাবে](http://www.youtube.com/watch?v=kAI8hAZKrDE)

[ যদি হিমালয় আল্পস এর সমস্ত জমাট বরফ , একদিন গলেও যায় , তবুও তুমি আমার](http://www.youtube.com/watch?v=gV23UCGSWhU)

[কতদিন দেখিনি তোমায় ,  তবু মনে পরে তব মুখ খানি](http://www.youtube.com/watch?v=Dq3-WmiRO_g)

[গভীর হয়েছে রাতি পৃথিবী ঘুমায় , শুধু আমার দু’চোখে ঘুম আসেনা ,  কেন ঘুম আসেনা](http://www.youtube.com/watch?v=WOZB5MJoCqM)

[আবার হবেতো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো](http://www.youtube.com/watch?v=cBHzv0wnv94)

[পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন , ফিরে আর আসবে না কখনও](http://www.youtube.com/watch?v=RahO-wyZLk4)

[তুইকি আমার পুতুল পুতুল , সেই ছোট্টমেয়ে , যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে](http://www.youtube.com/watch?v=HJpxc5OOmhw)

[তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড় , তারি মাঝে প্রেম বুঝি গড়ে খেলা ঘর](http://www.youtube.com/watch?v=uVABygUJCoc)

[আমি তার ঠিকানা রাখিনি , ছবিও আকিনি কোথা সে জানি না , তবু ও](http://www.youtube.com/watch?v=KYrhl9c00Uk)

[এই কূলে আমি আর ঐ কূলে তুমি , মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়](http://www.youtube.com/watch?v=zC9qQjhbh4U)

[আমি কোন পথে যে চলি , কোন কথা যে বলি , তোমায় সামনে পেলেই খুজে বেড়াই , মনের চোরাগলি](http://www.youtube.com/watch?v=2xAvomys7Ng)

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0/#comments
